1. abssalam362@gmail.com : abdussalam :
  2. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মিরপুরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের পাঁচ জনকে গ্রেফতার - আজকের কাগজ
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাবিতে ইসলামিক স্টাডিজ অ্যালামনাইয়ের তৃতীয় সম্মিলন ১৯ ও ২০ ডিসেম্বর মোংলা ইপিজেডে ১০০ কোটি টাকার নতুন কারখানা, কর্মসংস্থান হবে ৪৫০ জনের ডাকসু নেতার বাড়িতে হামলার পর খোঁজ নিলেন জামায়াত আমির ২০৩৫ সালের মধ্যেই বিশ্বের বৃহত্তম ধর্মীয় গোষ্ঠী হবেন মুসলিমরা: পিউ রিসার্চ এশিয়া কাপে হংকংকে হারিয়ে দারুণ শুরু বাংলাদেশ ‘এ’ দলের ‎নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের হাতে হেনস্তার শিকার ববি ফুটবল টিম ভোলাহাটে ৪ হাজার ১০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন!! নিষিদ্ধ ছাত্রলীগের রুয়েটের সাবেক সেক্রেটারী আটক মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় ১১ দফা নির্দেশনা মন্ত্রণালয়ের ফেনীতে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে দুর্বৃত্তদের পেট্রোল বোমা

মিরপুরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের পাঁচ জনকে গ্রেফতার

বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ৪:৩৭ পিএম
শেয়ার করুন

রাজধানী সহ সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা কর্মসূচি ও সহিংসতাকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে উত্তেজনা ও প্রাণহানির ঘটনা ঘটেছে। যার পরিপ্রেক্ষিতে পুলিশের নিরাপত্তা জোরদার সহ রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে। নিষিদ্ধ ঘোষিত দলটির ডাকা লকঢাউন কর্মসূচিকে ঘিরে দেশজুড়ে সতর্কতা অবলম্বনের সাথে অতিরিক্ত নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

পাশাপাশি নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজধানীর মিরপুরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, প্রজন্ম ও ছাত্রলীগের পাঁচ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান এ তথ্য জানান।
গ্রেফতার নেতারা হলেন- আওয়ামী লীগের ঢাকা মহানগরের মিরপুর থানাধীন ৭ নম্বর ওয়ার্ডের ইউনিট সভাপতি মো. শামীম হোসাইন, ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শরিফ সাইফুল ইসলাম, মিরপুর মডেল থানার প্রজন্ম লীগের সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন, মিরপুর থানা যুবলীগ নেতা মোহাম্মদ আসলাম এবং ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের অর্থ সম্পাদক নাজমুল হক ওরফে আকাশ। মিরপুর মডেল থানার
ওসি হাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, ‘নাশকতার সঙ্গে জড়িত থাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।’

এই বিভাগের আরো খবর