1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
হাসপাতালে ভর্তি অভিনেত্রী নুসরাত ফারিয়া - আজকের কাগজ
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ থাকবে : তথ্য প্রতিমন্ত্রী কথিত অভিনেত্রী সুলতানা নিপার বাসা থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার দীর্ঘ ২২ বছর পর শনিবার চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী মুক্তি পেল বিশ্বকাপের অফিশিয়াল থিম সং ‘দাই দাই’ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: শফিকুর রহমান জাতিসংঘে শান্তিরক্ষা ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত এনসিপি চট্টগ্রাম মহানগর নব গঠিত কমিটি থেকে গণপদত্যাগের ডাক আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে বৃদ্ধ কৃষকের মৃত্যু টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত ১ শিক্ষার্থীদের ভালোবাসায় শিক্ত হয়ে বিদায় নিলেন ববি উপাচার্য ড.তৌফিক আলম

হাসপাতালে ভর্তি অভিনেত্রী নুসরাত ফারিয়া

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪ ১:৫০ পিএম
শেয়ার করুন

হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি হয়েছেন চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়া। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।

নুসরাত ফারিয়ার মা ফেরদৌসি পারভীন কালের কণ্ঠকে বলেন, ‘কয়েক দিন হলো কাজের চাপের কারণে খাওয়া-দাওয়ার অনিয়ম চলছিল ফারিয়ার।

গ্যাস্ট্রিকের সমস্যাও ছিল। সন্ধ্যার পর খারাপ অবস্থা দেখা দেয়। তারপর বাসাতেই অচেতন হয়ে পড়ে। তখনই আমরা ওকে হাসপাতালে ভর্তি করাই।

এখন চিকিৎসা চলছে।’

ফেরদৌসি পারভীন জানান, নুসরাত ফারিয়ার অবস্থা এখন খানিকটা ভালো। অল্প পরিমানে খাওয়া দাওয়া করেছেন। শুক্রবার সকালে চিকিৎসক সর্বশেষ আপডেট জানাবেন।

গেল বছরের মাঝমাঝি সময়ও হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই নায়িকা। সেই সময় চোখের সমস্যার কারণে তাঁকে ভর্তি হতে হয়। পরে চোখের একটি সার্জারিও করাতে হয় তাঁকে।

উল্লেখ্য, উপস্থাপনা থেকে চলচ্চিত্রে পা রেখেছেন নুসরাত ফারিয়া। দুই বাংলাতেই তিনি সমান জনপ্রিয়।

গেল কয়েক বছরে বেশ কিছু ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন এই নায়িকা।

এই বিভাগের আরো খবর