1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
হিলিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত - আজকের কাগজ
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
রামলীলায় ইন্ডিয়া জোটের হুঙ্কার, জ্ঞানেশের পর মোদি-শাহর বিচার হবে হেলিকপ্টারে গ্রামে ফিরলেন প্রবাসী মনিরুজ্জামান, উচ্ছ্বসিত এলাকাবাসী সেন্টমার্টিনে খেলাধুলায় ভাটা, হতাশায় স্থানীয় খেলোয়াড়েরা চৌদ্দগ্রামে মাটির নিচে একটি মর্টার শেল সদৃশ লোহার বস্তু পুলিশ উদ্ধার করেছে জাতীয় লিগ: মেহরবের সেঞ্চুরি ও নাসুমের পাঁচ উইকেট গাজীপুর-সাভারের ১৭৭ কারখানায় ছুটি ঘোষণা মানিকগঞ্জে জাতীয় যুব দিবসের উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা হিলিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত অটোরিকশায় সরকারের নতুন বিধিমালা, নিবন্ধন শুরু সোমবার খারাপ ফলের শিক্ষাপ্রতিষ্ঠানকে জবাবদিহির নির্দেশ দিলেন শিক্ষামন্ত্রী

হিলিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

হাকিমপুর দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ৬:৩৫ পিএম
শেয়ার করুন

‘দক্ষ যুব গড়বে দেশ সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর হিলিতে যুব র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ সহ নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত।

আজ রবিবার (১ নভেম্বর)সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অফিসের আয়োজনে হাকিমপুর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বাহির হয়।র‍্যালিটি প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিbত্র চাকমার সভাপতিত্বে পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বর্তমান সরকারের যুব বিভাগের মাধ্যমে দেশের বেকার যুবকদের কিভাবে কর্মসংস্থানের ব্যবস্থা,বিভিন্ন প্রশিক্ষণ, যুবকদের স্বল্প সুদে ঋণের ব্যবস্থা এবং আগামী দিনে যুবকদের এগিয়ে নিতে সরকারের বাস্তবমুখী কার্যক্রমের ওপরে ব্যাপক আলোচনা করা হয়।

আলোচনা সভা শেষে যুব উন্নয়নের প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে চেক বিতরণ করেন অতিথি বৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন,হাকিমপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহাদি ইমাম, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ শাহ আলম, কৃষি সম্প্রসারণ মোঃ মেজবাহুর রহমান, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রেজাউল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার সাখাওয়াত হোসেন, হাকিমপুর পৌর বিএনপির সভাপতি মোতালেব হোসেন মিঠু, উপজেলা সহকারী যুব উন্নায়ন অফিসার মোঃ রবিউল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক শাহ আলম, সদস্য সচিব এনামুল হক তাজ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক রাহুল কবির সহ অনেকে।

এই বিভাগের আরো খবর