1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
হিলিতে পুলিশের বিশেষ অভিযান, ৯ জন গ্রেপ্তার - আজকের কাগজ
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

হিলিতে পুলিশের বিশেষ অভিযান, ৯ জন গ্রেপ্তার

হাকিমপুর দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ জুন, ২০২৬ ৮:৫৭ পিএম
শেয়ার করুন

দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ২২ পিচ টাপেন্ডাডল ট্যাবলেট সহ ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের ৬ মাসের সাজা ডাকাতির প্রস্তুতিকালে মামলায় ২ জন ও ওয়ারেন্ট ভূক্ত পলাতক ৩ জন এবং নিয়মিত মামলায় একজন সহ ৯ জন আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৮ জুন) রাতভর পুলিশ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করে। পরে ওই দিন রাত সাড়ে দশটার দিকে থানায় উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমার উপস্থিততে ভ্রাম্যমাণ আদালতে তিন জনের ৬ মাসের সাজা প্রদান ও এক জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রদান করা হয়।

আজ শুক্রবার দুপুরে গ্রেফতার আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, হাকিমপুর পৌর শহরের বড় ডাঙ্গাপাড়া এলাকার মৃত হাসেন আলীর ছেলে মীর শহিদ (৩২), বেলাল হোসেনের শাকিল(২৮), তকলিম উদ্দিনের ছেলে নাসির (২৮) ও সাখাওয়াত হোসেনের ছেলে মোহন (২০)। এছাড়াও পৌর শহরের সিপি রোড ধরন্দা এলাকার গিয়াস উদ্দিন শেখ এর ছেলে অন্তর রাজা (২৯) ও একই এলাকার শহিদুল ইসলামের ছেলে কোরবান আলী (হৃদয়) (২৯), দঃ বাসুদেবপুর এলাকার মৃত ছাবের প্রামাণিকের ছেলে সালাম প্রামাণিক (৪৪) মধ্যে বাসুদেবপুর এলাকার হারুন হাসান বাবুর ছেলে মোনারুল হাসান শান্ত (২৯) ও থানার নয়ানগর গ্রামের মৃত বাবুল হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৩০)।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন জানান, মাদক মুক্ত করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ এবং ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামি গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি চৌকস দল বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে। ওই দিন রাতে থানায় উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমার উপস্থিততে ভ্রাম্যমাণ আদালতে মাদক নিয়ন্ত্রণ আইনে মীর শহীদ বিরুদ্ধে মামলা দায়ের এবং মাদক সেবনের অপরাধে শাকিল, নাসির ও মোহনকে ৬ মাসের সাজা প্রদান করা হয়।
হাকিমপুর থানায় দায়েরকৃত ডাকাতি প্রস্তুতিকালে মামলায় অন্তর রাজা ও কোরবান আলী হৃদয়কে গ্রেফতার করা হয়। এছাড়াও জি আর মামলায় ওয়ারেন্ট ভূক্ত আসামি সালাম প্রামাণিক, মোনারুল ইসলাম শান্ত ও রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের আইনি প্রক্রিয়া শেষে আজ দুপুরে গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

এই বিভাগের আরো খবর