1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
২০ টাকা ভাড়া নিয়ে ব্যবসায়ীকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম - আজকের কাগজ
বুধবার, ২০ মে ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
আগামী পাঁচ বছরে ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার আউকপাড়ার আদর্শ গ্রামের মূর্তিমান আতঙ্ক কিশোর গ্যাং, বাড়ি ঘরে হামলা ধারণার চেয়েও দ্রুত ছড়াতে শুরু করেছে ‘ইবোলা’ ১৩ জুনের মধ্যে বিএনপিসহ ২৩ দলকে ভোটে ব্যয়ের হিসাব দিতে হবে: ইসি রোনালদোকে নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা পর্তুগালের হাটে গরুর গাড়ি নিয়ে টানাটানি করলে ইজারাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার ‘ভুলগুলো ক্ষমা করে দিও মা’ লিখে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন যুবক পানি সংরক্ষণের সুযোগ রেখে সংশোধন আসছে তিস্তা মহাপরিকল্পনায় ‘চিকেনস নেক’র মহাসড়কের দায়িত্ব এখন ভারতের কেন্দ্রীয় সরকারের হাতে বাংলাদেশ সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি, বিএসএফের দাবি ঘিরে নতুন বিতর্ক

২০ টাকা ভাড়া নিয়ে ব্যবসায়ীকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২ ১:৩২ পিএম
শেয়ার করুন

লক্ষ্মীপুর পৌর শহরে চকবাজার এলাকায় ২০ টাকা অটোরিকশার ভাড়াকে কেন্দ্র করে আরাফাত হোসেন শুভ নামে এক ব্যবসায়ীকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। স্থানীয়রা ব্যবসায়ীকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে ভর্তি করে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে কর্তব্যরত চিকিৎসক।

পুলিশ ও বাজারের ব্যবসায়ীরা জানান, গত বুধবার লক্ষ্মীপুর আলিয়া মাদ্রাসা সংলগ্ন  একটি কুরিয়ার সার্ভিস থেকে পার্সেল আনতে অটোরিকশা চালক সোহেলকে ভাড়া করেন ব্যবসায়ী আরাফাত হোসেন শুভ। পার্সেল নিতে দেরি হওয়ায় চালককে বসিয়ে রাখেন ওই ব্যবসায়ী। এতে ক্ষিপ্ত হয়ে অতিরিক্ত ভাড়া দাবি করেন চালক সোহেল। এনিয়ে উভয়ের মাঝে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে শুভ ভাড়া না দেয়ায়, দেখে নেয়ার হুমকি দিয়ে চলে যান চালক সোহেল। এরই জের ধরে শনিবার রাত সাড়ে ১০টা দিকে ঘটনাস্থলে পূর্ব পরিকল্পিতভাবে ধারালো দা নিয়ে ওত পেতে থাকে চালক সোহেল। ব্যবসায়ী শুভ নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় যাওয়ার পথে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে সোহেল। পরে হামলাকারী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে উপস্থিত জনতা তাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

আটক সোহেল লক্ষ্মীপুর পৌর শহরের সমসেরাবাদ গ্রামের সিরাজের ছেলে।পেশায় সে অটোরিকশা চালক ও স্থানীয় এলাকার কিশোর গ্যাংয়ের সদস্য।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শামিম মো. আফজাল জানান, রক্তাক্ত জখম অবস্থায় শুভকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন। তার হাত, বুক এবং পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এতে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তার অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিন জানান, ২০ টাকা ভাড়াকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে  জানা গেছে। খবর পেয়ে পুলিশ একজনকে আটক করেছে।

এই বিভাগের আরো খবর