1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন কোটা আন্দোলনকারী - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম:
খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ম্যারাডোনাকে জয় উৎস্বর্গ করে মেসি বললেন ‘ফাইনাল হবে সমানে সমান’ কুড়িগ্রামে নিজ ঘরে আগুন দিয়ে অস্ত্র হাতে যুবকের তাণ্ডব বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত ববি হলে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২০-২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ খেলাপি ঋণ কমাতে বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৭৪ এখনকার যুদ্ধটা অনেক বড়, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ‘ঘোলা পানিতে মাছ শিকার’ করতে চায় কিছু মহল: স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন কোটা আন্দোলনকারী

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১৪ জুলাই, ২০২৪ ১:১৯ পিএম
শেয়ার করুন

দাবি মেনে নিয়ে দৃশ্যমান পদক্ষেপ নিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা। এছাড়া ২৪ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহারের দাবিও জানিয়েছেন তারা।

আজ রবিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদানের পর বঙ্গবন্ধু এভিনিউ মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সাংবাদিকদের এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে নেতারা বলেন, ‘আমরা রাষ্ট্রপতির সামরিক প্রেস সচিব বরাবর স্মারকলিপি দিয়েছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সংসদে জরুরি অধিবেশন ডেকে আইন প্রণয়ন করতে হবে।আমরা স্মারকলিপিতে উল্লেখ করেছি, সরকারি চাকরিতে সকল গ্রেডে সকল প্রকার অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে শুধুমাত্র অনগ্রসরদের জন্য ৫ শতাংশ কোটা রেখে সংবিধান অনুসারে সংসদে আইন প্রণয়ন করতে হবে। আশা করি মহামান্য রাষ্ট্রপতি আইন প্রণয়ন করতে জরুরি পদক্ষেপ নিবেন।’

আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, ‘এক দফা দাবিতে আমরা রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়েছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে অধিবেশন ডাকার দাবি জানিয়েছি। আমরা এই দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই। আজকে আমাদের থামানো যায়নি। আমরা কঠোর কর্মসূচিতে যেতে চাচ্ছি না। আমরা চাই দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নিয়ে আমাদের দাবি মেনে নেওয়া হোক। আগামী ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করা হবে। এরপর আমরা সে অনুযায়ী পরবর্তী কর্মসূচি গ্রহণ করব।’

এছাড়া ২৪ ঘণ্টা বাড়ানো হলো মামলা সরিয়ে নেওয়ার জন্য, না হলে আমরা কঠোর কর্মসূচি নিয়ে সবাইকে জবাবদিহি করতে বাধ্য করব বলেও জানান সমন্বয়ক নাহিদ ইসলাম।

এই বিভাগের আরো খবর