1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
৩৩ ঘন্টা পর নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার - আজকের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
মনিপুর উচ্চবিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ নেতানিয়াহুর জোটে বড় ধাক্কা, সমর্থন প্রত্যাহার রক্ষণশীল দলের ইসরাইলের নির্বাচনে ঝিমিয়ে পড়ল নেতানিয়াহুর জোট, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি প্রায় ৪২ হাজার কোটি টাকা যুক্তরাষ্ট্র-ইসরাইলের অপরাধ আড়াল করছে জাতিসংঘ, অভিযোগ ইরানের জাপান সফর শেষে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার রহস্যজনক মৃত্যুতে তদন্তের দাবি পরিবারের জ্বালানি খরচ বৃদ্ধিতে বিশ্বভ্রমণ বাতিল বিলাসবহুল প্রমোদতরী এমভি ওডিসির সৌদির যুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান? সামনে যে জটিল সমীকরণ এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি: জাপানের কাছে অল্প ব্যবধানে হারল বাংলাদেশ

৩৩ ঘন্টা পর নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার

তিমির বনিক
  • আপডেট টাইম : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪ ১১:২৬ এএম
শেয়ার করুন

মৌলভীবাজার জেলার রাজনগরে বানের পানিতে মাছ ধরতে গিয়ে সাদিক হোসেন হৃদয় (১৯) নামের এক যুবক নিখোঁজ হয়েছিল ঘটনার ৩৩ ঘণ্টা পর রাজনগর ফায়ার সার্ভিসের দল তার মৃতদেহ উদ্ধার করে।

শুক্রবার সকালে বিষয়টি রাজনগর ফায়ার স্টেশনে জানালে সিলেট থেকে ডুবুরি দল এসে চেষ্টা করে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। আজ শনিবার ফায়ার রাজনগর ফায়ার সার্ভিসের দল সকাল সাড়ে ৬ টার দিকে যুবকের মৃতদের উদ্ধার করে।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে বানের পানিতে প্রচুর মাছ ধরা পড়ছে এমন খবরে জেলার রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের মেদেনীমহল গ্রামের শৌখিন মাছ শিকারি সোনাহর মিয়া তার ছেলে হৃদয়কে নিয়ে একই উপজেলার বন্যাকবলিত রাজনগর সদর ইউনিয়নের ময়নার দোকান নামক স্থানে মাছ ধরতে আসেন। পরে ওই স্থানে মাছ ধরা শুরু করে মধ্যরাত পর্যন্ত অবস্থান করেন।

একপর্যায়ে রাত ১টার দিকে হৃদয় চিটকা জাল ছুড়লে জালের টানে পানিতে ভেসে যান। পরে তার বাবা তাকে উদ্ধারের জন্য চেষ্টা করেন কিন্তু পানিতে স্রোত বেশি থাকায় তিনি পানির নিচে তলিয়ে যান।

খালাতো ভাই আলমগীর হোসেন বলেন, ‘শৌখিন মাছ শিকারি আমার খালাতো ভাই হৃদয়ের এই ঘটনায় তার বাবা-মা নিকট আত্মীয় স্বজনরা মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছেন।’

রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা বলেন, ‘সকালে সিলেট থেকে ডুবুরি দল এসে ঘটনাস্থলে এসে তল্লাশি করেছে। কিন্তু পানিতে প্রবল স্রোত থাকায় দেরি হয়। আমরা চারদিকে তল্লাশি অব্যহত রেখেছিলাম। শনিবার সকালে নিখোঁজ যুবকের মৃতদের উদ্ধার করা হয়েছে।

রাজনগর ফায়ার সার্ভসের ষ্টেশন অফিসার মোঃ আলী হোসেন এ বিষয়টি নিশ্চিত করেন।

এই বিভাগের আরো খবর