1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
৪০ টাকা কেজিতে মিলবে ভারতের পেঁয়াজ - আজকের কাগজ
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম:
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের এই অভয়ারণ্য উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে: র‍্যাব মহাপরিচালক ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাট কিনতে ১ কোটি টাকা দিচ্ছে সরকার একদিনের ব্যবধানে স্বর্ণের দামে রেকর্ড পদ্মা সেতুতে টোল আদায়ে ইতিহাস বাংলাদেশের পরিবর্তন করতে হলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে : নৌপরিবহন উপদেষ্টা ঢাকার ১৩টি আসনে প্রার্থিতা প্রত্যাহার ৮ প্রার্থীর কুমিল্লায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা দোয়া ও মিলাদ মাহফিল আসল পরিচয় মিলল ‘সিরিয়াল কিলার’ সম্রাটের, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণে রাজনীতি করি : তারেক রহমান নির্বাচন নিয়ে যারা সংশয় প্রকাশ করছেন, তাদের ইতিহাস আমরা জানি : প্রেসসচিব

৪০ টাকা কেজিতে মিলবে ভারতের পেঁয়াজ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
শেয়ার করুন

ভারত থেকে আমদানি করা হয়েছে ১ হাজার ৬৫০ মেট্রিক টন পেঁয়াজ। এই পেঁয়াজ ঢাকা মহানগরীর ১০৩টি স্থানসহ গাজীপুর ও চট্টগ্রাম মহানগরে খোলাবাজারে ৪০ টাকা কেজিতে বিক্রি করা হবে।
আগামীকাল মঙ্গলবার রাজধানীর কারওয়ানবাজারে সরকারি বিপণন সংস্থা টিসিবি ভবনের সামনে এই পেঁয়াজ বিক্রি কার্যক্রমের উদ্বোধন করবেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
আজ সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেন, ‘ভারত বর্তমানে পেঁয়াজ রপ্তানি বন্ধ রেখেছে। কিন্তু আমাদের অনুরোধের প্রেক্ষিতে তারা ৫০ হাজার টন পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি করবে। এর প্রথম চালানে ১৬৫০ টন পেঁয়াজ দেশে পৌঁছে গেছে।’

পেঁয়াজ পঁচনশীল পণ্য হওয়ায় গুনাগুন দেখে পরবর্তী চালান আনার সময় নির্ধারণ করা হবে বলে জানান তপন কান্তি ঘোষ।
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু জানান, ভারত থেকে আমদানি করা পেঁয়াজ ঢাকায় ও চট্টগ্রামে ৪০ টাকা কেজি দরে বিক্রি করা হবে। এর ফলে ৬৪ জেলার অন্তত ৩০ জেলায় পেঁয়াজের কেজি ৪০ টাকায় চলে আসবে।
ভারত থেকে আমদানি করা পেঁয়াজ টিসিবি ঢাকা শহরের ১০৩টি, চট্টগ্রামের ৫৫টি এবং গাজীপুরের ১৭-২০টি স্থানে একযোগে বিক্রি করবে। সবশেষ ৫০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করলেও এবার ১০ টাকা কমিয়েছে টিসিবি। প্রতি ট্রাকে অন্তত ১০ টন করে পেঁয়াজ থাকবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *