1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
অসচ্ছল শিক্ষার্থীর পাশে ববি ছাত্রদল - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়াতে জেটরোর প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর আহ্বান বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর বিশেষ আহ্বান গ্রাহকদের: বাজারে আসার পরপরই আইফোন ডুও ফোনের পর্দায় ফাটল পাক-আফগান সীমান্তে নতুন করে উত্তেজনা, গোলাগুলিতে নিহত এক অন্ধ্র উপকূলে আঘাত হানল অতি তীব্র ঘূর্ণিঝড় অর্ণব জাপান ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম বন্ধুসভার প্রীতি ফুটবল ম্যাচে ফাহিম একাদশের জয় অনুমোদনহীন নির্মাণের অভিযোগে কুয়াকাটায় ইস্তানবুল হোটেলের কাজ বন্ধ নেতানিয়াহুর লিকুদ পার্টি কি ক্ষমতা হারাচ্ছে? উত্তেজনায় ইসরায়েলি নির্বাচন ঢাকায় নতুন দুই মেট্রোরেল প্রকল্পে ঠিকাদার নিয়োগে ৪ চুক্তি সই

অসচ্ছল শিক্ষার্থীর পাশে ববি ছাত্রদল

মোঃআশিকুল ইসলাম,ববি প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ ৯:৪৩ এএম
শেয়ার করুন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) গুচ্ছ ভর্তি পরীক্ষায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে উত্তীর্ণ আর্থিকভাবে অস্বচ্ছল এক নারী শিক্ষার্থীর প্রাথমিক ভর্তি নিশ্চিত করেছে ববি শাখা ছাত্রদল। শুধু প্রাথমিক ভর্তি নয়, ভবিষ্যতে চূড়ান্ত ভর্তি, প্রতিটি বর্ষের রেজিস্ট্রেশন ফি ও সেমিস্টার ফিসহ সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে সংগঠনটি।

রবিবার (২৯ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে শিক্ষার্থীর অস্বচ্ছলতার বিষয়টি সামনে আসলে এই উদ্যোগ নেন তারা।

এ বিষয়ে ববি ছাত্রদল নেতা মোশারফ হোসেন বলেন, “আমি মনে করি ছাত্রদল শুধুই একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি সাধারণ শিক্ষার্থীদের আশার বাতিঘর। শিক্ষা সবার অধিকার। কোনো শিক্ষার্থী যেন ভর্তি বা একাডেমিক প্রক্রিয়ায় পিছিয়ে না পড়ে, সেটি নিশ্চিত করাই আমাদের দায়বদ্ধতা।”

তিনি আরও জানান, “ছাত্রদল প্রতিবছরই অসচ্ছল শিক্ষার্থীদের জন্য এই ধরনের সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”

এই বিভাগের আরো খবর