1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ইসি নৌকার ২ প্রার্থীকে জরিমানা করল - আজকের কাগজ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
নিরাপত্তা উদ্বেগে পাকিস্তান যাচ্ছেন না জেডি ভ্যান্স: ট্রাম্প বিগত সময়ের অপরাধ অনুসন্ধানে বিচারিক কমিশন গঠন করা হবে: জবি উপাচার্য কুড়িগ্রামে ৭৬ কেজি গাঁজাসহ আটক ১ চৌদ্দগ্রামে পিআইও’র বিরুদ্ধে নামমাত্র কাজ দেখিয়ে বরাদ্দের অর্থ লুট,অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কুড়িগ্রামে বাইক চোরচক্র ধরা, ৯ গ্রেপ্তার চার দাবিতে ববি শিক্ষার্থীদের ঢাকা–কুয়াকাটা মহাসড়ক অবরোধ, জনসাধারণের ভোগান্তি রাণীশংকৈলে শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে শ্রমিকের মৃত্যু মেরিন ড্রাইভে ভাড়ায় চালিত গাড়িতে আগুন: বেঁচে গেল যাত্রীরা খাল খননের মাধ্যমে কৃষি জমি তিন ফসলিতে রূপান্তর করা হবে: আবুল কালাম এমপি খাল খননে যশোর ও সিলেটে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ইসি নৌকার ২ প্রার্থীকে জরিমানা করল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩ ১২:৪৭ পিএম
শেয়ার করুন

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার দায়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহারকে ১ লাখ টাকা এবং ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার শুনানি শেষে কমিশন এই রায় ঘোষণা করে।

ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ রায়ের কথা সাংবাদিকদের নিশ্চিত করেছেন। তিনি জানান, এই দুই প্রার্থীকে তিন দিনের মধ্যে জরিমানার টাকা পরিশোধ করতে হবে।

আ ক ম বাহাউদ্দিন বাহার কুমিল্লা-৬ (সদর) আসনের নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য। অন্যদিকে, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বরগুনা-১ আসনের নৌকার প্রার্থী ও আসটির বর্তমান সংসদ সদস্য।

উল্লেখ্য, এর আগে গত সোমবার বাহার ও শম্ভুকে তলব করে চিঠি দেয় ইসি। চিঠিতে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী তারা একাধিকবার নির্বাচন পূর্ব অনিয়ম করেছেন ও আচরণবিধি ভঙ্গ করেছেন। এজন্য তাদের নির্বাচনি তদন্ত কমিটি কারণ দর্শাতে একাধিকবার নোটিশও দিয়েছিলেন।

চিঠিতে কেন প্রার্থিতা বাতিল করা হবে না, সে ব্যাখ্যা দিতে বাহারকে ২৭ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টায় ইসিতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। শম্ভুকে ২৭ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টায় ইসিতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *