1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ঈদ-উল-আযহা উপলক্ষে জবিতে ২২দিন ছুটির ঘোষণা - আজকের কাগজ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশের সব প্রতিষ্ঠান ও অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে গেছে : প্রধানমন্ত্রী ডিএনসিসির সাড়ে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসার মেয়াদ সীমিত করছে ট্রাম্প প্রশাসন খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ম্যারাডোনাকে জয় উৎস্বর্গ করে মেসি বললেন ‘ফাইনাল হবে সমানে সমান’ কুড়িগ্রামে নিজ ঘরে আগুন দিয়ে অস্ত্র হাতে যুবকের তাণ্ডব বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত ববি হলে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২০-২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ খেলাপি ঋণ কমাতে বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু

ঈদ-উল-আযহা উপলক্ষে জবিতে ২২দিন ছুটির ঘোষণা

স্পর্শ বনিক,জবি প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২১ মে, ২০২৫ ১০:৪৩ এএম
শেয়ার করুন
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ২২ দিনের  ছুটি ঘোষণা করছে। ছুটি শুরু হবে ২৫ মে (রবিবার)  থেকে এবং আগামী ১৫ জুন (রবিবার) থেকে ক্লাস-পরীক্ষা চালু  হবে।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অফিস থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে  এই ছুটি সম্পর্কে জানা যায়।  উপাচার্যের আদেশক্রমে বিজ্ঞপ্তিতে সই করেছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী ২৫ মে (রবিবার) থেকে ১২ জুন (বৃহস্পতিবার)  পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ থাকবে।
এছাড়া  ৪ জুন (বুধবার) থেকে  ১২ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ইনস্টিটিউট বিভাগ ও দপ্তর বন্ধ থাকবে।
শুক্রবার ও শনিবার বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ছুটি থাকে। তাই ২৫ মে (রবিবারের)  আগে দুই দিন এবং ১২ জুন (বৃহস্পতিবারের পরে  দুই দিন  বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। ফলে সব মিলিয়ে মোট ২২ দিন ছুটিতে যাচ্ছে  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছুটিকালীন সময়েও বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিষেবা যেমন—বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন, ইন্টারনেট, নিরাপত্তা ও পরিচ্ছন্নতা ইত্যাদি চালু থাকবে।
এই বিভাগের আরো খবর