1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
এ্যাডভোকেসী নেটওয়ার্কের সাথে গ্রাম উন্নয়ন কমিটির মত বিনিময় সভা - আজকের কাগজ
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ এমপিরা ‘ঋণখেলাপি’ নন, ‘ঋণগ্রস্ত’—স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, কড়া জবাব রুমিনের কাভার্ডভ্যান কেটে ৪ কোটি ৮০ লাখ টাকা মুল্যের ইয়াবা সহ ৫ জন আটক দিনাজপুরের ২৯ বিজিবির অভিযান: ভারতীয় ইনজেকশন, ট্যাবলেট ও ইস্কফ সিরাপ জব্দ নওগাঁয় সিন্ডিকেটে জিম্মি আম চাষিরা বায়ান্ন কেজিতে ক্রয় একমন বিক্রয় চল্লিশ কেজিতে কটিয়াদীতে ইয়াবা ট্যাবলেট ও দেশীয় অস্ত্র সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের রীতি বাতিল ঘোষণা ২০ জুলাই এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে: শিক্ষামন্ত্রী পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, পুলিশ কর্মকর্তা সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর নওগাঁয় শিক্ষিকাকে যৌন হেনস্তাকারী অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

এ্যাডভোকেসী নেটওয়ার্কের সাথে গ্রাম উন্নয়ন কমিটির মত বিনিময় সভা

অভিশেখ চন্দ্র রায়
  • আপডেট টাইম : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪ ১:০৯ পিএম
শেয়ার করুন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইএসডিও, হকস ইপার এর সহযোগিতায় ইএসডিও প্রকল্প অফিস হলরুমে  শনিবার সকাল ১১ টায় প্রমোশন অব রাইট অব মাইনোরিটি এন্ড দলিতস ফর ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম(প্রেমদ্বীপ) এর উপজেলা পর্যায়ে বিভিন্ন এ্যাডভোকেসী নেটওয়ার্কের সাথে গ্রাম উন্নয়ন কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় এন এন এম সি-র সভাপতি জাহাঙ্গীর আলম সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সিরাজুস সালেকিন, ইএসডিও-র ম্যানেজার খায়রুল আলম, প্রেসক্লাব সভাপতি ও এন এন এম সি’র সম্পাদক মোবারক আলী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক খোকন সরকার, আদিবাসী চেয়ারম্যান নিকেল হেমরম ও সম্পাদক মতিলাল মর্মু, সাবেক আদিবাসী চেয়ারম্যান গোপাল মুর্মু সুগা ও গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি ও সম্পাদক সহ অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মন্ডলীরা রাষ্ট্রীয়ভাবে জোর দাবি করেন যেখানে শিক্ষা প্রতিষ্ঠানে মুসলিম ধর্ম, হিন্দু ধর্ম পাঠদান করা হয় কিন্তু খ্রিস্টান ধর্ম কেন পাঠদান হয় না। সরকারের কাছে খ্রিস্টান ধর্মের শিক্ষক নিয়োগের জন্য তারা জর দাবি করেছেন।

এ সময় আদিবাসীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন গ্রাম উন্নয়ন কমিটির সদস্যরা এবং
এর সমাধানের জন্য নিজেদেরই এগিয়ে আসতে হবে বলে জানান প্রকল্প বাস্তবায়ন অফিসার সিরাজুস সালেকিন।

এই বিভাগের আরো খবর