
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিণহাটি আইডিয়াল স্কুলে বৃহস্পতিবার সকালে বন অধিদপ্তর এর বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের উদ্যোগে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে|
এসময় উপস্থিত ছিলেন বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বন্যপ্রাণী পরিদর্শক নার্গিস সুলতানা,জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট মোঃ সাদেকুল ইসলাম,কামরুল ইসলাম,জসিম শেখ, হরিণহাটি আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন সহ অত্র স্কুলের কোমলমতি শিক্ষার্থীবৃন্দ|
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক নার্গিস সুলতানা জানান, বন্যপ্রাণী অপরাধ দমনে জনসচেতনতা বাড়াতে ও জীববৈচিত্র্য রক্ষা করতে আমরা নিয়মিত বিভিন্ন স্থানে সভা বা সেমিনার করে থাকি। এইসব জনসচেতনতামূলক সভায় স্কুল,কলেজ এর শিক্ষার্থী ও সাধারণ মানুষকে বন্যপ্রাণী হত্যা, শিকার, অবৈধভাবে পশু—পাখি কেনাবেচা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। এমনকি বন্যপ্রাণী শিকার , বন্যপ্রাণী আটক করে ঘরে পোষার ক্ষতিকর দিক ও আইনি শাস্তির বিধান সম্পকেও সচেতন করা হয়।