1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কাস্টমস দিবস উপলক্ষ্যে হিলি সীমান্তের শূন্যরেখায় মিষ্টি বিনিময় - আজকের কাগজ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
চুক্তি না হলে সামরিক বাহিনী হামলার জন্য ‘পুরোপুরি’ প্রস্তুত : ট্রাম্প দরপত্র জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপির মারামারি কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)’র অভিযানে ৭২ লক্ষ টাকা মুল্যের ভারতীয় শাড়ি আটক মানবিক বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর জামিন এসএসসির প্রথম দিনে বহিষ্কার ৬ শিক্ষার্থী, ১ পরিদর্শক ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে পুলিশ সুপার পদমর্যাদার ৬ কর্মকর্তাকে বদলি ‘বিশ্ব অর্থনীতিতে ফুটবল বিশ্বকাপের প্রভাব ৮০ বিলিয়ন ডলার’ পরীক্ষায় বাড়তি সুবিধা থেকে বঞ্চিত দৃষ্টি প্রতিবন্ধী মিতু জ্বালানি সংকটে অটোরিকশা ভালো সাপোর্ট দিচ্ছে : ডা. জাহেদ উর রহমান

কাস্টমস দিবস উপলক্ষ্যে হিলি সীমান্তের শূন্যরেখায় মিষ্টি বিনিময়

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬ ৭:০৩ পিএম
শেয়ার করুন

দিনাজপুরের হিলি সীমান্তে মিষ্টি উপহার দিয়ে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালন করেছেন দুই দেশের কাস্টমস ও সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা। আজ সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের জিরো পয়েন্টে (শূন্য রেখা) এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে বাংলাহিলি কাস্টমস কর্তৃপক্ষের পক্ষ থেকে ভারতীয় কাস্টমস কর্মকর্তাদের মিষ্টি উপহার দিয়ে দিবসের শুভেচ্ছা জানানো হয়। এসময় বাংলাদেশের হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা শাহাবুদ্দিন মজুমদার ভারতের হিলি কাস্টমসের সুপার অভিষেক কুমারকে মিষ্টির প্যাকেট উপহার দেন। ভারতীয় কর্মকর্তারাও এ সময় বাংলাদেশি কর্মকর্তাদের উষ্ণ অভ্যর্থনা জানান।

​কাস্টমস কর্মকর্তাদের মধ্যে শুভেচ্ছা বিনিময় শেষে দুই দেশের আস্থার সম্পর্ক আরও জোরদার করতে ভারতের অভিবাসন পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ (BSF) সদস্যদের মাঝেও মিষ্টি বিতরণ করা হয়। কর্মকর্তাদের মধ্যে বেশ কিছুক্ষণ কুশল বিনিময় ও পেশাগত দায়িত্ব পালনে একে অপরকে সহযোগিতার বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়।

​এ সময় সীমান্তে দুই দেশের সাধারণ মানুষের মধ্যেও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। কর্মকর্তারা জানান, এ ধরণের সৌজন্যমূলক কর্মকাণ্ড দুই দেশের মধ্যকার বাণিজ্যিক ও প্রশাসনিক সম্পর্ককে আরও গতিশীল এবং বন্ধুত্বপূর্ণ করতে সহায়ক ভূমিকা পালন করে।
​উল্লেখ্য যে প্রতি বছর ২৬ জানুয়ারি সারা বিশ্বে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয় এবং হিলি সীমান্তে এই দীর্ঘদিনের ঐতিহ্যবাহী সৌজন্য বিনিময় নিয়মিতভাবে হয়ে আসছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *