1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুড়িগ্রামে প্রকাশ্যে বৃদ্ধ হত্যা, ধাওয়া করে অভিযুক্তকে ধরল জনতা - আজকের কাগজ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম:
স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা, প্রধান অভিযুক্তের বাড়ি ভাঙচুর ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, টাকা স্বর্ণালংকার লুট হাসিনার দেশে ফেরা নিয়ে বক্তব্য, ওসির অডিও ফরেনসিকে কুড়িগ্রামে প্রকাশ্যে বৃদ্ধ হত্যা, ধাওয়া করে অভিযুক্তকে ধরল জনতা ভারতে বাংলাদেশী শিক্ষার্থী পানিতে পড়ে মৃত্যু কানের দুল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে গর্ভের শিশু মৃত্যু, আহত ৪ ‎ববিতে র‍্যাগিং, অসুস্থ হয়ে নবীন শিক্ষার্থী হাসপাতালে ধরলা সেতুতে বাসের ধাক্কা, প্রাণ গেল ফুফাতো-মামাতো দুই ভাইয়ের নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আবু বক্কর সিদ্দিক আর নেই চৌদ্দগ্রামে আরাফাত রহমান কোকো গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কুড়িগ্রামে প্রকাশ্যে বৃদ্ধ হত্যা, ধাওয়া করে অভিযুক্তকে ধরল জনতা

মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১০:২৩ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রাম পৌর শহরে প্রকাশ্যে ছুরিকাঘাতে রোস্তম আলী খোকা (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত এক ব্যক্তিকে ধাওয়া করে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে পৌর শহরের চর হরিকেশ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রোস্তম আলী খোকা ওই এলাকার বাসিন্দা। আটক আব্দুল জলিল (৪০) একই এলাকার বাসিন্দা ও পেশায় মিশুকচালক।
নিহতের মেয়ে জামাই সাঈদ বাবু বলেন, সকালে চা পান শেষে বাড়ির পাশে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন রোস্তম আলী। এ সময় কোনো উসকানি ছাড়াই হঠাৎ তার ওপর হামলা করেন জলিল। উপর্যুপরি ছুরিকাঘাতে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হত্যাকাণ্ডের পর জলিল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধাওয়া করে আটক করেন। পরে তাকে বেঁধে রেখে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে কুড়িগ্রাম সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এলাকাবাসীর অভিযোগ, চর হরিকেশ এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের বিস্তার রয়েছে। এর ফলে চুরি, ছিনতাইসহ নানা অপরাধ বেড়েছে। এতে স্থানীয়দের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। আটক জলিল মাদকাসক্ত এবং মাদক কারবারের সঙ্গে জড়িত বলেও দাবি করেছেন তারা। তবে এসব অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে।
স্থানীয়রা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদারের দাবি জানিয়েছেন।
কুড়িগ্রাম সদর থানার ওসি কামাল হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগের আরো খবর