1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আবু বক্কর সিদ্দিক আর নেই - আজকের কাগজ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম:
স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা, প্রধান অভিযুক্তের বাড়ি ভাঙচুর ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, টাকা স্বর্ণালংকার লুট হাসিনার দেশে ফেরা নিয়ে বক্তব্য, ওসির অডিও ফরেনসিকে কুড়িগ্রামে প্রকাশ্যে বৃদ্ধ হত্যা, ধাওয়া করে অভিযুক্তকে ধরল জনতা ভারতে বাংলাদেশী শিক্ষার্থী পানিতে পড়ে মৃত্যু কানের দুল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে গর্ভের শিশু মৃত্যু, আহত ৪ ‎ববিতে র‍্যাগিং, অসুস্থ হয়ে নবীন শিক্ষার্থী হাসপাতালে ধরলা সেতুতে বাসের ধাক্কা, প্রাণ গেল ফুফাতো-মামাতো দুই ভাইয়ের নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আবু বক্কর সিদ্দিক আর নেই চৌদ্দগ্রামে আরাফাত রহমান কোকো গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আবু বক্কর সিদ্দিক আর নেই

নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১০:০৭ পিএম
শেয়ার করুন

দৈনিক ভোরের কাগজ ও মাই টিভির নওগাঁ জেলা প্রতিনিধি এবং জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিক (৬৫) ১৮ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে নওগাঁ সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।তিনি দীর্ঘদিন ধরে হার্ট ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন।তার পরিবারের সদস্যরা জানান, ১৮ সেপ্টেম্বর শুক্রবার ভোর ৫ টার দিকে হার্ট অ্যাটাক করলে তাঁকে দ্রুত ওই হাসপাতালে ভর্তির পর কিছুটা সুস্থ হয়। এর পর দুপুর ১ টার দিকে তিনি দ্বিতীয় বার হার্ট অ্যাটাক করে।এসময় চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সাংবাদিক আবু বক্কর সিদ্দিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁর দীর্ঘদিনের জেলা ও উপজেলা পর্যায়ের সহকর্মীরা হাসপাতালে ভীড় করে।মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র,পুত্রবধু এবং নাতীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।জেলার তিলকপুর ইউনিয়নের উলিপুর তাঁর গ্রামের বাড়িতে বাদ এশা জানাযা শেষে পারবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়। প্রবীণ এ সাংবাদিকের মৃত্যুতে নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি সাদেকুল ইসলাম ও সাধারণ সম্পাদক এসএম আজাদ হোসেন মুরাদ ও নওগাঁ রিপোর্টার ইউনিটির সভাপতি আব্দুর রশিদ তারেক ও সাধারণ সম্পাদক সুবীর কুমার দাস গভীর শোক প্রকাশ করাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এই বিভাগের আরো খবর