1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুড়িগ্রাম সীমান্তে ৩০ লাখ টাকার চোরাচালান জব্দ - আজকের কাগজ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
সংরক্ষিত নারী এমপিদের বেতন কত, কী কী সুবিধা পান? ৩৬ টাকায় ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার টঙ্গীবাড়ীতে সন্তানের কবর পাহারায় বাবা, প্রশাসনের সহযোগিতা চায় পরিবার মাদকাসক্ত প্রকৌশলীকে ডাবল প্রমোশন ও ‘প্রাইজ পোস্টিং’—জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে তোলপাড় চুক্তি না হলে সামরিক বাহিনী হামলার জন্য ‘পুরোপুরি’ প্রস্তুত : ট্রাম্প দরপত্র জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপির মারামারি কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)’র অভিযানে ৭২ লক্ষ টাকা মুল্যের ভারতীয় শাড়ি আটক মানবিক বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর জামিন এসএসসির প্রথম দিনে বহিষ্কার ৬ শিক্ষার্থী, ১ পরিদর্শক ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে

কুড়িগ্রাম সীমান্তে ৩০ লাখ টাকার চোরাচালান জব্দ

মোবাশ্বের নেছারী
  • আপডেট টাইম : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬ ৮:২৪ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রাম সীমান্তে গত ২৪ ঘণ্টায় পরিচালিত চোরাচালানবিরোধী অভিযানে গাঁজাসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা।
রোববার (১৮ জানুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি।
বিজিবি জানায়, সদর দপ্তরের নির্দেশনায় ‘জিরো টলারেন্স’ নীতিতে পরিচালিত অভিযানে গাঁজা, গবাদিপশু, জিরা, ধইঞ্চার বীজ ও বিভিন্ন প্রকার কসমেটিকসসহ চোরাচালানী পণ্য উদ্ধার করা হয়। সীমান্তবর্তী এলাকায় মাদক, জালনোট ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে বিজিবি।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্ত নিরাপত্তা জোরদারে বিজিবির সদস্যরা দিন-রাত নিরবচ্ছিন্নভাবে টহল কার্যক্রম পরিচালনা করছেন। একই সঙ্গে সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *