1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে নতুন বিতর্কে ইলহান ওমর তুরাগ নদীতে উদ্ধার বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত চারজনের শেষকৃত্য সম্পন্ন শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন দিয়ে ‘দিমাগি নকশাল’ নাসিরুদ্দিন শাহ ইসরায়েলি নির্বাচনে ঝুলে আছে ক্ষমতার ভাগ্য, সংখ্যাগরিষ্ঠতা নেই কারো যুক্তরাষ্ট্রে পালিয়ে নিজেকেই ব্রাজিলের প্রকৃত নেতা বললেন ফ্লাভিও ইসরায়েলে নেতানিয়াহুর ক্ষমতার আসন টলমল, সরকার গঠনে অনিশ্চয়তা ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে সকাল আটটা থেকে নতুন মামলায় ইরানি নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপে সব ম্যাচ জয়ের ছক কষছেন কোচ ডুলি

কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল

কুমিল্লা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ৩১ মে, ২০২৬ ১০:৩৪ পিএম
শেয়ার করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।রোববার (৩১ মে) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার নিমসার এলাকায় ঝটিকা মিছিল করে দলটির নেতাকর্মীরা।
স্থানীয়রা জানায়, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহেতাসামুল হাসান রুমির পৃষ্ঠপোষকতায় মিছিলটি আয়োজন করে বুড়িচং উপজেলা যুবলীগ নেতা জালাল উদ্দিন। এতে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহন করে।
যুবলীগ নেতা জালাল উদ্দিন বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার বাজারের পশ্চিম পাশ থেকে মিছিলটি বের করা হয়েছে। এতে দুই শতাধিক নেতাকর্মী অংশগ্রহন করে। এর আগে ভোর থেকে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেয়। সকাল ৭টায় নিমসার ও কোরপাই এলাকায় মিছিল করা হয়।
বুড়িচং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু নাসের মুন্সী বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ পরিস্থিতি অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। তারা গোপনে সংগঠিত হয়ে ঝটিকা মিছিল করেছে। তাদের রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। পাশাপাশি তারা কিভাবে মহাসড়কে মিছিল করে, সেটা প্রশাসনের কাছে আমরা জানতে চাইব।
বুড়িচং থানার ওসি মো. লুৎফুর রহমান বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা মহাসড়কের কোরপাই এলাকায় একত্রিত হওয়ার চেষ্টা করেছিল। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে গেছে। আমরা ভিডিও দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

এই বিভাগের আরো খবর