1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুমিল্লায় একটি বিদেশি পিস্তল,দুইটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলিসহ আটক ২ - আজকের কাগজ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
সংরক্ষিত নারী এমপিদের বেতন কত, কী কী সুবিধা পান? ৩৬ টাকায় ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার টঙ্গীবাড়ীতে সন্তানের কবর পাহারায় বাবা, প্রশাসনের সহযোগিতা চায় পরিবার মাদকাসক্ত প্রকৌশলীকে ডাবল প্রমোশন ও ‘প্রাইজ পোস্টিং’—জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে তোলপাড় চুক্তি না হলে সামরিক বাহিনী হামলার জন্য ‘পুরোপুরি’ প্রস্তুত : ট্রাম্প দরপত্র জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপির মারামারি কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)’র অভিযানে ৭২ লক্ষ টাকা মুল্যের ভারতীয় শাড়ি আটক মানবিক বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর জামিন এসএসসির প্রথম দিনে বহিষ্কার ৬ শিক্ষার্থী, ১ পরিদর্শক ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে

কুমিল্লায় একটি বিদেশি পিস্তল,দুইটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলিসহ আটক ২

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬ ৭:০৪ পিএম
শেয়ার করুন

কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্টে গাড়ি তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল,দুটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলিসহ দুইজনকে আটক করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৯ জানুয়ারি) রাতে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা অফিসার ইনচার্জের নেতৃত্বে ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে চান্দিনা থানার মাধাইয়া বাজার এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ঢাকা গামী লেনে চেকপোস্ট কার্যক্রম শুরু করা হয়।
কুমিল্লা থেকে ছেড়ে আসা ঢাকা গামী এশিয়া এয়ারকন এসি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৬৯৮৬) থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় বাসটির ডি-৩ ও ডি-৪ নম্বর সিটের উপরের বক্সে রাখা একটি( কাপড়ের)শপিং ব্যাগ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় ডি-৪ নম্বর সিটে বসা যাত্রী নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার দক্ষিণ খোলা গ্রামের গুলজার রহমানের ছেলে চিশতি ও ডি-৩ নম্বর সিটে বসা একই জেলার সোনার গাঁও থানার মনার কান্দি গ্রামের বুলবুল মিয়ার ছেলে হাবিবুর রহমান শাকিল কে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা অসংলগ্ন ও পরস্পরবিরোধী তথ্য প্রদান করে।
পরবর্তীতে তথ্য প্রযুক্তির মাধ্যমে তাদের ব্যবহৃত মোবাইল ফোন তল্লাশি করে অস্ত্র কেনাবেচা সংক্রান্ত তথ্য পাওয়া যায়। সাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা স্বীকার করে যে, উভয়ে যোগসাজশে কুমিল্লা থেকে অস্ত্রটি ক্রয় করে বিক্রয়ের উদ্দেশ্যে নারায়ণগঞ্জে নিয়ে যাচ্ছিল।
পরে উদ্ধারকৃত একটি পিস্তল, দুটি ম্যাগজিন, এক রাউন্ড গুলি এবং আসামিদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *