1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুমিল্লায় ছাত্রদের টিফিনের টাকায় এতিম শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ - আজকের কাগজ
সোমবার, ০১ জুন ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম:
সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা মোকাবিলায় সরকারের ‘জিরো টলারেন্স’: তথ্যমন্ত্রী হিলিতে ৩ থানার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সুজন গ্রেফতার চরফ্যাশনে হত্যা চেষ্টায় হামলায় নারীসহ আহত-৫ কুমিল্লা বিজিবির অভিযানে ১ কোটি ১৩লক্ষ টাকা মুল্যের মাদক ও চোরা চালানিপণ্য জব্দ হরিপুরে মিলল ইউপি সদস্যের দ্বিতীয় স্ত্রীর দগ্ধ মরদেহ বিজিবির চেকপোস্টে স্বস্তি কুড়িগ্রাম সীমান্তবাসীর তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ১ চৌদ্দগ্রামে পৃথক পৃথক স্হানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু রামিসা হত্যা মামলায় নতুন মোড়, চাঞ্চল্যকর দাবি আসামি সোহেলের আবারও সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল, মার্কেট ও দোকান বন্ধের নির্দেশনা

কুমিল্লায় ছাত্রদের টিফিনের টাকায় এতিম শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

কুমিল্লা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১১ মে, ২০২৫ ৯:২৯ এএম
শেয়ার করুন

কুমিল্লায়  ছাত্রদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে বরুড়া উপজেলার হুরুয়া ইবরাহিমিয়া তাজবিদুল কোরআন মাদ্রাসার এতিম শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ ও গুড়া দুধ বিতরণ করা হয়েছে।
শনিবার ( ১০ মে) দুপুরে হুরুয়া ইবরাহিমিয়া তাজবিদুল কোরআন মাদ্রাসার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সরকার, তিতাস উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান ভূইয়া, মাদরাসার অধ্যক্ষ মাওলানা আহম্মদউল্লাহ, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, সাংগঠনিক সম্পাদক ফরিদ ভূঁইয়া, অর্থ সম্পাদক মেহেদী হাসান মারুফ ও সদস্য ইমতিয়াজ আহমেদ তানজিল।
লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা কাওসার আলম জানান, সংগঠনের সব সদস্য স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা তাদের টিফিনের টাকা বাঁচিয়ে সুবিধাবঞ্চিত এতিম শিশুদের খাতা-কলম কিনে বিভিন্ন জেলায় শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করে আসছে।

এই বিভাগের আরো খবর