1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুমিল্লায় জুলাই অভ্যুত্থানে হাইওয়ে পুলিশের লুন্ঠিত একটিসহ দুটি অস্ত্র উদ্ধার - আজকের কাগজ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম:
সংরক্ষিত নারী এমপিদের বেতন কত, কী কী সুবিধা পান? ৩৬ টাকায় ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার টঙ্গীবাড়ীতে সন্তানের কবর পাহারায় বাবা, প্রশাসনের সহযোগিতা চায় পরিবার মাদকাসক্ত প্রকৌশলীকে ডাবল প্রমোশন ও ‘প্রাইজ পোস্টিং’—জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে তোলপাড় চুক্তি না হলে সামরিক বাহিনী হামলার জন্য ‘পুরোপুরি’ প্রস্তুত : ট্রাম্প দরপত্র জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপির মারামারি কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)’র অভিযানে ৭২ লক্ষ টাকা মুল্যের ভারতীয় শাড়ি আটক মানবিক বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর জামিন এসএসসির প্রথম দিনে বহিষ্কার ৬ শিক্ষার্থী, ১ পরিদর্শক ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে

কুমিল্লায় জুলাই অভ্যুত্থানে হাইওয়ে পুলিশের লুন্ঠিত একটিসহ দুটি অস্ত্র উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬ ৬:০১ পিএম
শেয়ার করুন

কুমিল্লায় জুলাই অভ্যুত্থানে হাইওয়ে পুলিশের লুন্ঠিত একটি অস্ত্রসহ দুটি অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব-১১। বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় জেলার মুরাদনগর উপজেলার লাজৈর এলাকার একটি ডোবা থেকে পরিত্যক্ত অবস্থায় এ দুটি অস্ত্র উদ্ধার করা হয়।
কুমিল্লাস্থ র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার সাদমান ইবনে আলম জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে মুরাদনগর থানার লাজৈর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সড়কের পাশে একটি ডোবা থেকে কসটেপে মোড়ানো অবস্থায় দুটি অস্ত্র উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে একটি হাইওয়ে পুলিশের চাইনিজ রাইফেল রয়েছে। এটি জুলাই অভ্যুত্থান আন্দোলনের সময় পার্শ্ববর্তী ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা থেকে লুন্ঠিত অস্ত্র বলে ধারনা করা হচ্ছে । এ ঘটনায় মুরাদনগর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *