1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুমিল্লায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক কে পুলিশে সোপর্দ - আজকের কাগজ
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মিল্লায় প্রাইভেটকারে তল্লাশি করে ১৬ হাজার পিস ইয়াবা সহ দুই মাদক কারবারি আটক সরকারি ক্রয়ে লিড টাইম আরও কমাতে বিপিপিএকে পরিকল্পনা মন্ত্রীর নির্দেশ কয়েক দিনে পাহাড়ধসে ৩০ জন মারা গেছে: সংসদে ত্রাণমন্ত্রী এনসিপির সমাবেশ চলাকালে অবৈধভাবে বিদ্যুৎ নিয়েছিল ডেকোরেটাররা আসামি মৃত্যুর গুজবে থানায় হামলা, পুলিশসহ আহত ১২ চীনের জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২৮ কুমিল্লায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক কে পুলিশে সোপর্দ নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু চট্টগ্রামে শিশু ইরা হত্যাকারী বাবু শেখের মৃত্যুদণ্ড সিংগাইরে অটোচালক সাকিব হত্যার ৭দিনে মুলহোতা গ্রেফতার

কুমিল্লায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক কে পুলিশে সোপর্দ

কুমিল্লা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ ৯:৪০ পিএম
শেয়ার করুন

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. দ্বীন ইসলাম (২২) নামে এক যুবককে স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
বুধবার (৮ জুলাই) বিকেলে উপজেলার মাধবপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে বৃহস্পতিবার
ব্রাহ্মণপাড়া থানায় মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত দ্বীন ইসলাম উপজেলার কোরবানপুর ইউনিয়নের খোশঘর গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে। তিনি বর্তমানে ষাইটশালা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল (৮ জুলাই) বিকেল ৪টার সময় অভিযুক্ত দ্বীন ইসলাম ভুক্তভোগী ওই শিশুকে ফুসলিয়ে বাড়ির পাশে জঙ্গলের পাশে কাউছার মিয়ার একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যায়। সেখানে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ও প্রতিবেশীরা ছুটে এসে হাতেনাতে দ্বীন ইসলামকে আটক করে। এ সময় ক্ষুব্ধ এলাকাবাসী তাকে গণধোলাই দিয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে।

খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে অভিযুক্ত দ্বীন ইসলামকে তাদের হেফাজতে নেয়।
ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন বলেন, অভিযুক্তকে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে হেফাজতে নেওয়ার পর ভুক্তভোগীর বাবার দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এই বিভাগের আরো খবর