1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
গড়গড়িয়া মাস্টারবাড়ী বাউল সন্ধ্যা অনুষ্ঠিত - আজকের কাগজ
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম:
টাকার লোভে আওয়ামী লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু লোক: মির্জা আব্বাস কিয়ামতের দিন সর্বপ্রথম হত্যাকাণ্ডের বিচার হবে আল্লাহর ক্রোধ থেকে বাঁচার দোয়া কনস্টেবলের স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক: এএসপি মিজানুর রহমান বাধ্যতামূলক অবসরে রাজধানীর ৬ রুটে একক কোম্পানির বাস চালু রোববার আশুলিয়ায় অন্তত ৩০ কারখানায় ছুটি ঘোষণা মিরপুরে দুপুর পর্যন্ত শ্রমিকদের সড়ক অবরোধ, পরে মার্কেট-কারখানা ভাঙচুর ডিজে পার্টি-কাণ্ডে সেই অতিরিক্ত ডিআইজি বরখাস্ত ভবিষ্যৎ ফ্যাসিবাদ রোধে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধন প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী ফুটপাত পথচারীদের, অবৈধ দখলদারদের নয়: প্রশাসক ডা. শাহাদাত হোসেন

গড়গড়িয়া মাস্টারবাড়ী বাউল সন্ধ্যা অনুষ্ঠিত

বাবুল খান
  • আপডেট টাইম : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ৯:২৫ পিএম
শেয়ার করুন

শ্রীপুর পৌরসভার মাস্টারবাড়ী ট্রাক ও কভার্ড ভ্যান শ্রমিকদের উদ্যোগে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লোকায়ত সংগীত বাউল সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। ৩০অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৭টায় পৌরসভার ৫নং ওয়ার্ডের গড়গড়িয়া মাস্টারবাড়ী ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে চৌক্কার খাল সংলগ্ন খোলা মাঠে এই বাউল সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
বাউল সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী ও শ্রীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী জনাব মোঃ আবুল হোসেন প্রধান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাউল গান বাংলাদেশের সংস্কৃতির একটি অংশ, এটা আমাদের সাংস্কৃতির ঐতিহ্য, আবহমান বাংলার প্রকৃতি মাটি ও মানুষের মনের ভাব ফুটে উঠে বাউল গানের মাধ্যমে। তার বক্তব্যে আগামী শ্রীপুর পৌর নির্বাচনে মেয়র পদে উপস্থিত সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।
আলোচনা সভা ও বাউল সন্ধ্যা অনুষ্ঠান উদ্বোধন করেন, গাজীপুর জেলা শ্রমিক দলের সদস্য সচিব বিশিষ্ট সমাজ সেবক আবুল কালাম প্রধান। বিশিষ্ট ব্যবসায়ী ও শাহরিয়া ট্রান্সপোর্ট এজেন্সির সত্বাধিকারী আঃ সাত্তার মিয়ার সভাপতিত্বে শ্রীপুর পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক তোফাজ্জল হোসেন তুহিন প্রধানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক সদস্য আনোয়ার হোসেন, শ্রীপুর পৌর বিএনপি’র সাবেক সমবায় ঋণ ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক আজিজুল শেখ, পৌর ৫ নং ওয়ার্ড শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি শরিফুল ইসলাম, ওলামা দলের সহ-সভাপতি দুলাল মৃধা, গড়গড়িয়া মাস্টারবাড়ী ফুড ইউনিট শ্রমিক দলের সভাপতি জাফর মিয়া। বাউল সন্ধ্যায় উপস্থিত ছিলেন পৌর বিএনপি ও শ্রমিক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী।
সংগীতশিল্পী ও ওস্তাদ মোস্তফা কামালের সার্বিক আয়োজনে ও পরিচালনায় বাউল গান পরিবেশন করেন দেশের খ্যাতনামা বাউল শিল্পীবৃন্দ।

এই বিভাগের আরো খবর