1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
গাড়ি পারাপারের সময় গোমতী সেতু কেঁপে উঠছে, যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

গাড়ি পারাপারের সময় গোমতী সেতু কেঁপে উঠছে, যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে

মাহবুবুর রহমান মিয়াজী
  • আপডেট টাইম : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫ ৮:২০ পিএম
শেয়ার করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি অংশে গোমতী নদীর ওপর অবস্থিত পুরোনো সেতুটি এখন চরম ঝুঁকির মুখে। দীর্ঘদিন সংস্কার না করায় সেতুর গার্ডার ও অ্যাবাটমেন্টের মধ্যকার গুরুত্বপূর্ণ যন্ত্রাংশে ত্রুটি দেখা দিয়েছে।
এর ফলে যান চলাচলের সময় সেতুটি অস্বাভাবিকভাবে কেঁপে উঠছে, যা প্রতিদিন হাজারো যাত্রী ও চালকের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে।
স্থানীয়দের অভিযোগ, বিশেষ করে ভারী ট্রাক,কাভার্ডভ্যান ও যাত্রীবাহী বাস চলাচলের সময় সেতুর কম্পন আরও বেড়ে যায়। হঠাৎ ব্রেক কিংবা ওভারটেকের সময় যানবাহনের ভারসাম্য নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা। এমন দুর্ঘটনায় প্রাণহানির পাশাপাশি বড় ধরণের ক্ষয়ক্ষতির মুখে পড়তে পারে যানবাহন, পণ্য এবং আশপাশের অবকাঠামো।
স্থানীয় বাসিন্দারা জানান, সেতুতে উঠলেই মনে হয় দুলে উঠছে। গাড়ি চললে কাঁপনটা স্পষ্ট বোঝা যায়। এখানে যদি বড় কোনো দুর্ঘটনা হয়, অনেক মানুষের প্রাণ যেতে পারে।
নিয়মিত এ সড়কে চলাচলকারী যাত্রী বাহী বাসচালকরা জানান, যাত্রী নিয়ে সেতু পার হতে ভয় লাগে। ভারী গাড়ি উঠলে সেতু এমনভাবে কাঁপে যে স্টিয়ারিং ঠিক রাখা কঠিন হয়ে যায়। এটা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, মহাসড়ক দিয়ে প্রতিদিন বন্দর নগরী চট্টগ্রাম বন্দর থেকে ভারী যানবাহনের মাধ্যমে রাজধানীসহ দেশের বিভিন্ন স্হানে মালামাল আনা-নেওয়া হয়। সেতুতে কিছু হলে শুধু মানুষ না, ব্যবসা-বাণিজ্য আর পণ্যেরও বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
বাস যাত্রী কবির হোসেন বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মতো দেশের অন্যতম ব্যস্ত সড়কের গোমতী সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থা দীর্ঘদিন চলতে থাকলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এতে প্রাণহানির পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম বলেন, গার্ডার ও অ্যাবাটমেন্টের মধ্যকার যন্ত্রাংশে ত্রুটি শনাক্ত করা হয়েছে। ঝুঁকি এড়াতে ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আপাতত পুরাতন সেতুর ব্যবহার সীমিত করে নতুন চার লেনের সেতু দিয়ে উভয়মুখী যান চলাচলের ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার মানে আমরা আপাতত নতুন চার লেনের সেতু দিয়ে যান চলাচলের ব্যবস্থা করেছি। পরবর্তী সময়ে প্রয়োজনীয় সংস্কার কাজ করা হবে।
তথ্য মতে, ১৯৯৫ সালে গোমতী নদীর ওপর নির্মিত এ দুই লেনের সেতুটিতে রয়েছে মোট ১৭টি স্প্যান। প্রতিদিন প্রায় ১০ হাজার যানবাহন সেতুটির ওপর দিয়ে চলাচল করে। দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণ না হওয়ায় সেতুর গুরুত্বপূর্ণ যন্ত্রাংশে এখন কাঠামোগত দুর্বলতা স্পষ্ট হয়ে উঠেছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *