1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
গায়ক আকবরের অবস্থা ভালো নয়, আইসিইউতে নেওয়া হয়েছে - আজকের কাগজ
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম:
নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২ নারীর চুল কেটে শরীরে মরিচের গুঁড়া মাখিয়ে নির্যাতন, প্রধান আসামি গ্রেপ্তার সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার ফোন করে ডেকে নিয়ে মারধর করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার সাংবাদিককে ১৮ ঘণ্টা আটক করে রেখে মামলা দিয়ে কারাগারে পাঠানোর প্রতিবাদে মানববন্ধন নওগাঁয় ডাকাতির প্রস্তুতি ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার দেশীয় অস্ত্রসহ আটক-৬ কুমিল্লা সীমান্তে পৃথক অভিযানে শাড়ি ও মাদকসহ ৩৮ লাখ ৮৭ হাজার টাকার চোরাচালান জব্দ, আটক ১ চট্টগ্রাম নগরের শীর্ষ সন্ত্রাসী বগার চার সহযোগীকে গ্রেপ্তার কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশ অর্থনীতিতে অস্থিরতা তৈরি করতে পারে: বিল গেটস ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযানে ৫০ বোতল ভারতীয় মদসহ আটক ৩

গায়ক আকবরের অবস্থা ভালো নয়, আইসিইউতে নেওয়া হয়েছে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৬ নভেম্বর, ২০২২ ৭:৩৬ এএম
শেয়ার করুন

গায়ক আকবরের অবস্থা ভালো নয়। শনিবার রাজধানীর বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে তাঁকে। কিডনি, লিভারে জটিলতাসহ কদিন আগে কেটে ফেলা পায়ের স্থানে ইনফেকশন দেখা দিয়েছে। যে কোনো সময় নেওয়া হতে পারে লাইফ সাপোর্টে।

রবিবার দুপুরে চিকিৎসকের বরাত দিয়ে এমনটাই জানালেন আকবরের স্ত্রী কানিজ ফাতেমা।

কানিজ ফাতেমা বলেন, ‘কাল হঠাৎ করেই উনার (আকবরের) শরীর খারাপ হয়। পরে দুপুরে আইসিইউতে নেওয়া হয়। এখন পর্যন্ত অবস্থার কোনো পরিবর্তন হয়নি, ডাক্তাররা জানিয়েছেন যে কোনো সময় লাইফ সাপোর্টে নেওয়া হতে পারে। এ জন্য আমার কাছে একটি সাক্ষর নিয়েছেন। ’

তিনি বলেন, ‘ডাক্তাররা বলছেন কিডনি ডায়ালাইসিস করতে হবে। ক্রিয়েটেনিন ৮.৭। লিভারেও সমস্যা দেখা দিয়েছে। পায়ের কাটা জায়গায় ইনফেকশন হয়েছে। তাই যে কোনো সমস্য লাইফ সাপোর্টে নেবে। জানি না কি হবে। আমি এখন হাসপাতালেই আছি। নতুন কোনো তথ্য জানাননি ডাক্তাররা। ’

অনেকদিন ধরেই অসুস্থ ইত্যাদিখ্যাত গায়ক আকবর। কিডনির অবস্থা খারাপ হওয়ায় শরীরে পানি জমেছিল। পানি জমার কারণে আকবরের ডান পা নষ্ট হয়ে যায় বলে জানিয়েছিলেন স্ত্রী কানিজ ফাতেমা। যার ফলে সম্প্রতি তাঁর পা কেটে ফেলে দেয়া হয়েছে।

রিকশা চালিয়ে হিসেবেই জীবিকা নির্বাহ করতেন আকবর। ২০০৩ সালে হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে গান গেয়ে আলোচনায় আসেন তিনি। পরে ‘তোমার হাতপাখার বাতাসে’ গানটি জনপ্রিয়তা এনে দেয় এই শিল্পীকে।

এই বিভাগের আরো খবর