1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
‘গুলি করি, মরে একটা’ ভাইরাল সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত - আজকের কাগজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁয় চার হাজার ট্যাপেন্টাডল উদ্ধার,পাঁচ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক সালমান মুক্তাদির ইস্যুতে মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার দখলবাজি-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ : বিপ্লব কুমারের সম্পদ বিবরণী দাখিলের আদেশ আওয়ামী লীগের স্টাইলে বক্তব্য দিচ্ছে বিরোধী দল : মুক্তিযুদ্ধমন্ত্রী সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’; জানুয়ারিতে সংশোধন বিল, পাস হলেই গণভোট চরফ্যাশনে ব্যবসায়ীর গলা ও পেট কাটা মরদেহ উদ্ধার, সন্দেহভাজন নারীকে পিটিয়ে গুরুতর আহত, ঘরে বিক্ষুব্ধ জনতার আগুন

‘গুলি করি, মরে একটা’ ভাইরাল সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬ ৮:২২ পিএম
শেয়ার করুন

জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার আন্দোলন দমনকালে ‘গুলি করি, মরে একটা… একটাই যায় স্যার, বাকিডি যায় না’ মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের সাবেক উপ-কমিশনার (ডিসি) মো. ইকবাল হোসাইনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

অনুমতি ছাড়া দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় সরকার এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে। মঙ্গলবার (১১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নথি সূত্রে জানা যায়, খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকা ইকবাল হোসাইন ২০২৪ সালের ২৮ আগস্ট থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এর পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়। তদন্তে তার বিরুদ্ধে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগ প্রমাণিত হলেও কারণ দর্শানোর একাধিক নোটিশের কোনো জবাব দেননি তিনি। পরবর্তীতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরামর্শ এবং বিধি অনুযায়ী তার বিরুদ্ধে এই চূড়ান্ত গুরুদণ্ড আরোপের সিদ্ধান্ত নেয়া হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের সময় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি চালানোর বিবরণ দিতে গিয়ে ইকবাল হোসাইনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। ৪৩ সেকেন্ডের ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার। গুলি করি, মরে একটা, আহত হয় একটা। একটাই যায় স্যার, বাকিডি যায় না।’

ইকবাল হোসাইন ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নথিতে ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, মো. গোলাম রুহানী, সুদীপ কুমার চক্রবর্তী এবং রাজন কুমার দাসসহ মোট পাঁচ পুলিশ কর্মকর্তার বরখাস্তের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।

এই বিভাগের আরো খবর