1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী চাপাতি ফারুক ও তার সহযোগীকে গ্রেফতার - আজকের কাগজ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
চুক্তি না হলে সামরিক বাহিনী হামলার জন্য ‘পুরোপুরি’ প্রস্তুত : ট্রাম্প দরপত্র জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপির মারামারি কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)’র অভিযানে ৭২ লক্ষ টাকা মুল্যের ভারতীয় শাড়ি আটক মানবিক বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর জামিন এসএসসির প্রথম দিনে বহিষ্কার ৬ শিক্ষার্থী, ১ পরিদর্শক ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে পুলিশ সুপার পদমর্যাদার ৬ কর্মকর্তাকে বদলি ‘বিশ্ব অর্থনীতিতে ফুটবল বিশ্বকাপের প্রভাব ৮০ বিলিয়ন ডলার’ পরীক্ষায় বাড়তি সুবিধা থেকে বঞ্চিত দৃষ্টি প্রতিবন্ধী মিতু জ্বালানি সংকটে অটোরিকশা ভালো সাপোর্ট দিচ্ছে : ডা. জাহেদ উর রহমান

চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী চাপাতি ফারুক ও তার সহযোগীকে গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬ ৯:৪৫ পিএম
শেয়ার করুন

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ডিবি (দক্ষিণ) বিভাগের স্পেশাল টিমের বিশেষ অভিযানে সিএমপির তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোঃ ফারুক হোসেন ওরফে ইমরান ওরফে চাপাতি ফারুক (৩২) ও তার সহযোগী মোঃ সজিব (২৭) কে গ্রেফতার করেছে।
গ্রেফতারের সময় তাদের কোতোয়ালী থানাধীন আইস ফ্যাক্টরী রোডস্থ বাস্তুহারা কলোনী থেকে ধরা হয়। এই অভিযানে স্পেশাল টিমের সকল অফিসার ও ফোর্সদের সমন্বিত সহযোগিতা ছিল।

গ্রেফতারকৃত ফারুক হোসেনের স্থায়ী ঠিকানা কানকীর হাট বাজার, খানা-সেনবাগ, নোয়াখালী, এবং বর্তমানে তিনি স্টেশন কলোনীর পশ্চিম মাখা, আইস ফ্যাক্টরী রোড, সদরঘাট, চট্টগ্রাম এলাকায় ভাড়াটিয়াসহ বসবাস করছিলেন। তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরসহ বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, ডাকাতি, দস্যুতা ও মাদকসহ মোট ১০টি মামলা রয়েছে।

অন্যদিকে তার সহযোগী মোঃ সজিব এর স্থায়ী ঠিকানা কালিবাড়ী রোড, গুদারাঘাট, ময়মনসিংহ, এবং বর্তমানে তিনি স্টেশন কলোনী, ফাতেমার ভাড়াঘর, আইস ফ্যাক্টরী রোড, সদরঘাট, চট্টগ্রাম এলাকায় অবস্থান করছিলেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী মামলা, অস্ত্র, ডাকাতি, চুরি ও মাদকসহ মোট ১০টি মামলা রয়েছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *