1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চট্টগ্রামে জব্বারের বলীখেলায় এবারো শিরোপা ধরে রেখেছেন কুমিল্লার বাঘা শরীফ - আজকের কাগজ
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক, ঋণখেলাপিরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন না: ইসি পুলিশের ৪ ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি চিকিৎসক নেই, ওষুধ নেই—দুই বছর ধরে বন্ধ স্বাস্থ্যকেন্দ্র শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার এইচএসসি পরীক্ষায় পুরোনো প্রশ্ন বিতরণ, ফুলবাড়ীতে সচিবসহ ৪ জনকে অব্যাহতি গজারিয়ায় মাথাভাঙ্গা খালের কচুরিপানা পরিষ্কার করলেন এমপি কামরুজ্জামান রতন চট্টগ্রামে শিশু বলাৎকারের মামলায় মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের মোদীর বাসভবনের সামনে থেকে আটক রাহুল-প্রিয়াঙ্কা কেউ ভালো না করলে দপ্তর পুনর্বণ্টন করতে পারেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা

চট্টগ্রামে জব্বারের বলীখেলায় এবারো শিরোপা ধরে রেখেছেন কুমিল্লার বাঘা শরীফ

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫ ২:৪৫ পিএম
শেয়ার করুন

চট্টগ্রামের জব্বারের বলীখেলার ১ শত ১৬তম আসরে চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা ধরে রেখেছেন কুমিল্লার বাঘা শরীফ। আজ শুক্রবার সন্ধ্যার আগে কুমিল্লার আরেক বলী রাশেদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন তিনি। এর আগে বিকেল ৪টায় চট্টগ্রাম নগরের ঐতিহাসিক লালদীঘি মাঠের অস্থায়ী মঞ্চে শুরু হয় এবারের বলীখেলা। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ১’শ ২০ জন বলী অংশ নেন।
গত বছর জব্বারের বলীখেলায় প্রথমবার অংশ নিয়েই শরীফ বাজিমাত করেন। রানার্সআপ হন রাশেদ। এ বছর প্রথম রাউন্ডে ৮০ জন অংশ নিয়েছিলেন। পরে প্রথম রাউন্ডের চারজন ও আগের বছরের শীর্ষ চারজন নিয়ে হয় চ্যালেঞ্জ রাউন্ড।
চ্যালেঞ্জ রাউন্ডে চট্টগ্রামের কাঞ্চনকে হারিয়ে কুমিল্লার কামাল, নিজ জেলা কুমিল্লার দিপুকে হারিয়ে শরীফ, সীতাকুণ্ডের রাসেলকে হারিয়ে ১’শ ১৪তম আসরের সেরা কুমিল্লার শাহজালাল ও রাঙামাটির রুবেলকে হারিয়ে কুমিল্লার রাশেদ সেমিফাইনাল নিশ্চিত করেন।
সেমিফাইনালে শরীফ নিজ জেলার কামালকে হারিয়ে ও রাশেদ তাঁর অগ্রজ শাহ জালালকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন। বলীখেলা শেষে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন বিজয়ী ও রানার্সআপকে শিরোপা তুলে দেন।
এর আগে খেলা ও বৈশাখী মেলা ঘিরে লাখো মানুষের সমাগম হয়। আজ সকাল থেকে লালদীঘি মাঠে আয়োজিত বলীখেলা ও আশপাশে প্রায় এক কিলোমিটারজুড়ে বসা বৈশাখী মেলায় লোকজন আসা শুরু করে। বেলা বেড়ে বিকেলে লাখো মানুষের সমাগম ঘটে। নগর পুলিশ কমিশনার হাসিব আজিজ এই বলীখেলার উদ্বোধন করেন।
চট্টগ্রাম শহরের বদর পাতির ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর ব্রিটিশবিরোধী আন্দোলনে এই অঞ্চলের যুবকদের শারীরিকভাবে প্রস্তুত করতে ১৯০৯ সালের ১২ বৈশাখ চট্টগ্রামের লালদীঘি ময়দানে আয়োজন করেন কুস্তির, যা বলীখেলা নামে পরিচিত।

এই বিভাগের আরো খবর