1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চট্টগ্রামে বিএনপির সমাবেশে অসুস্থ হয়ে অষ্টম শ্রেণির এক ছাত্রের মৃত্যু - আজকের কাগজ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম:
চুক্তি না হলে সামরিক বাহিনী হামলার জন্য ‘পুরোপুরি’ প্রস্তুত : ট্রাম্প দরপত্র জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপির মারামারি কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)’র অভিযানে ৭২ লক্ষ টাকা মুল্যের ভারতীয় শাড়ি আটক মানবিক বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর জামিন এসএসসির প্রথম দিনে বহিষ্কার ৬ শিক্ষার্থী, ১ পরিদর্শক ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে পুলিশ সুপার পদমর্যাদার ৬ কর্মকর্তাকে বদলি ‘বিশ্ব অর্থনীতিতে ফুটবল বিশ্বকাপের প্রভাব ৮০ বিলিয়ন ডলার’ পরীক্ষায় বাড়তি সুবিধা থেকে বঞ্চিত দৃষ্টি প্রতিবন্ধী মিতু জ্বালানি সংকটে অটোরিকশা ভালো সাপোর্ট দিচ্ছে : ডা. জাহেদ উর রহমান

চট্টগ্রামে বিএনপির সমাবেশে অসুস্থ হয়ে অষ্টম শ্রেণির এক ছাত্রের মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট টাইম : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬ ৭:১৮ পিএম
শেয়ার করুন

বিএনপির সমাবেশ চলাকালে মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে অসুস্থ হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। এছাড়া ভিড়ের মধ্যে অসুস্থ হয়ে পড়েন দুজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) দুপুরে নগরের কোতোয়ালী থানার পলোগ্রাউন্ড মাঠে বিএনপির সমাবেশ চলাকালে এ ঘটনা ঘটে।
নিহত সাইদুল ইসলাম চিশতী (১৪) নগরের এনায়েত বাজার এলাকার বাসিন্দা এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা নজরুল ইসলাম বাবু যুবদলের সাবেক কর্মী ও নগর কৃষকদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। বর্তমানে তিনি নগর কৃষকদলের কেন্দ্রীয় ক্রীড়া কমিটির সদস্য।

কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোনা মানিক বলেন, রেডিসন থেকে মিছিল যাওয়ার সময় হল২৪ কনভেনশনের সামনে ভিডিও করছিল চিশতী। হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলে কয়েকজন মিলে তাকে ন্যাশনাল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার মৃত্যু হয়েছে।
এদিকে সমাবেশস্থলে অতিরিক্ত ভিড়ের মধ্যে আরও দুজন অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি চান্দগাঁও থানার উত্তর মোহরা এলাকার বাসিন্দা রাকিব (২৫)। অপরজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুজনকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, দুপুরের দিকে সমাবেশস্থলে ভিড়ের মধ্যে চাপা পড়ে দুজন অসুস্থ হন। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্র জানায়, আহতদের চিকিৎসা চলছে এবং তাদের অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *