1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চট্টগ্রামে শিশু বলাৎকারের মামলায় মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
‘গদি মোটা হয়েছে, জনগণকে ভুলেছে বিএনপি’—কুড়িগ্রামে নাসীরুদ্দীন পাটওয়ারী প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি কমিশন: ইসি আনোয়ারুল দিল্লিতে আরও তীব্র হচ্ছে ‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলন, ১৬টি মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা আদালতে বিচারকের ছোড়া পেপার ওয়েটে ফাটল আইনজীবীর মাথা বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার নজরুলকে দল থেকে ‘শাস্তি’, এমপি পদের কী হবে? পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর হিলিতে ভ্রাম্যমাণ আদালতের সাজাপ্রাপ্ত ৫ জনসহ গ্রেপ্তার ৮ চরফ্যাশন হাসপাতালে দালালীর অভিযোগে আটক-৪ নওগাঁ জেলা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

চট্টগ্রামে শিশু বলাৎকারের মামলায় মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ ৯:০০ পিএম
শেয়ার করুন

নগরের চান্দগাঁও থানায় দায়ের হওয়া শিশু বলাৎকারের মামলায় মো. রফিকুল ইসলাম (২৮) নামে এক হেফজ বিভাগের শিক্ষককে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার (২০ জুলাই) বিকেলে র‍্যাব-৭,চট্টগ্রাম -এর একটি দল চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার রফিকুল ইসলাম বান্দরবানের লামা উপজেলার কেয়াজুপাড়া এলাকার একরামের ছেলে। তিনি চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল বেপারীপাড়া শ্যামলী আবাসিক মদিনা মনোয়ারা সুন্নিয়া মাদ্রাসা ও হেফজখানার হেফজ বিভাগের শিক্ষক।

মঙ্গলবার (২১ জুলাই) র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তিনি জানান, ভুক্তভোগী ১৩ বছর বয়সী ওই শিক্ষার্থী ওই মাদ্রাসার ছাত্র। মামলার এজাহার অনুযায়ী, গত ২ জানুয়ারি ২০২৬ রাত থেকে শুরু করে বিভিন্ন সময়ে অভিযুক্ত শিক্ষক ঘুমন্ত অবস্থায় শিক্ষার্থীকে ডেকে নিজের কক্ষে নিয়ে যান। সেখানে মারধরের ভয় দেখিয়ে একাধিকবার বলাৎকার করেন। সর্বশেষ গত ৯ জুলাই রাত আনুমানিক দেড়টার দিকে একইভাবে তাকে যৌন নির্যাতনের অভিযোগ করা হয়েছে।

পরে ভুক্তভোগী বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তার মা বাদী হয়ে গত ১৮ জুলাই চান্দগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মামলার প্রধান আসামি চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকায় অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে সোমবার বিকেল ৫টার পরে র‍্যাব-৭-এর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চান্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরো খবর