1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চট্টগ্রাম নগরীর জব্বারের বলীখেলা ২৫ এপ্রিল - আজকের কাগজ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে হামের প্রকোপ কিছুটা কমেছে: স্বাস্থ্যমন্ত্রী হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে : রণধীর জয়সওয়াল ইরানের এক ঘোষণাতেই ব্যারেলপ্রতি কমল ১০ ডলার চট্টগ্রাম বন্দরে এলো ১ লাখ ৩৮ হাজার টন জ্বালানিবাহী চার জাহাজ এই নিউজিল্যান্ডের বিপক্ষেও কেন ২৪৮ রান করতে পারল না বাংলাদেশ হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত ঘোষণা লীগ সরকারের আমলের কিছু কাজ চালিয়ে নেওয়া দরকার: মাহফুজ আলম প্রশ্নপত্র ফাঁসের সাজা ন্যূনতম পাঁচ বছর করা হচ্ছে: শিক্ষামন্ত্রী রাশেদ প্রধানের মন্তব্যে তার বাসার সামনে উত্তেজনা, পিএস পুলিশ হেফাজতে

চট্টগ্রাম নগরীর জব্বারের বলীখেলা ২৫ এপ্রিল

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ ৯:০৭ পিএম
শেয়ার করুন

চট্টগ্রামের ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলীখেলা ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে। এবার জব্বারের বলীখেলার ১১৭তম আসর বসবে ঐতিহাসিক লালদীঘি মাঠে। বলীখেলা উপলক্ষে ২৪ ও ২৫ এপ্রিল লালদিঘী মাঠ ঘিরে বসবে দেশের অন্যতম বৃহৎ বৈশাখী মেলা।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আইনশৃঙ্খলা ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলীর সভাপতিত্বে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার ঘোষণা দেওয়া হয়।

নিরাপত্তা পরিকল্পনায় থাকছে ওয়াচ টাওয়ার, ফুট পেট্রোল, রুফটপ নজরদারি ও সিসিটিভি মনিটরিং। পাশাপাশি মোতায়েন থাকবে ডগ স্কোয়াড (কে-নাইন), সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট, কুইক রেসপন্স টিম এবং বিশেষ রিজার্ভ পুলিশ। মেলা এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, অশ্লীল গান-বাজনা কিংবা জুয়ার কোনো সুযোগ থাকবে না।

এদিকে, ২৬ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। মেলার কাছেই মুসলিম হাই স্কুলে পরীক্ষা কেন্দ্র থাকায় শিক্ষার্থীদের কথা মাথায় রেখে ২৬ এপ্রিল ভোরের মধ্যেই মেলা শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সমন্বয় সভায় আয়োজক কমিটির সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শওকত আনোয়ার বাদলসহ র‍্যাব, জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *