1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চরফ্যাশনে ১৩ হাজার প্রান্তিক কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ - আজকের কাগজ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২ আরেকটি নতুন সিটি করপোরেশন হচ্ছে এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেক জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী বাসার সামনে গল্প করছিল এইচএসসি পরীক্ষার্থী, হঠাৎ এলোপাতাড়ি গুলি একতলা থেকে লাফিয়ে কোনো রকম বেঁচে ফিরেছি: স্নিগ্ধা চৌধুরী জ্বিনের মাধ্যমে স্বর্ণ দ্বিগুণ, চরফ্যাশনে প্রতারণা মামলায় ৪ জন আটক ঝিনাইগাতীতে গ্রামীণ উন্নয়ন প্রকল্পের রাস্তা পরিদর্শন করলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী টানা বর্ষণে চরফ্যাশনের গ্রামীণ উন্নয়ন প্রকল্পের কাঁচা রাস্তার বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ! জুলাই পরবর্তী সময়ে বেরোবির গণিত বিভাগ নির্বাচনে প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতারা

চরফ্যাশনে ১৩ হাজার প্রান্তিক কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫ ৮:৩১ পিএম
শেয়ার করুন

রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ১৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় চরফ্যাশন উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসন ও কৃষি অফিসারের কার্যালয় কর্তৃক আয়োজীত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি। কৃষি অফিসার নাজমুল হুদার সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক কামাল গোলদার প্রমুখ।
বক্তারা বলেন, সরকারী প্রণোদনার উন্নত জাতের বীজ যা বাজার মূল্যের চেয়ে প্রায় দ্বিগুণ দামে কিনে সরকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদেরকে বিনামূল্যে দিচ্ছে। সরকারী এ প্রণোদনা স্বচ্ছভাবে বিতরণ ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। সূত্রে জানা গেছে উপজেলার মোট ১ লক্ষ ২২ হাজার ৮শ ৪টি কৃষক পরিবারের মধ্যে ১২ হাজার ৮শ ৭০ জন কৃষক বিনামূল্যে সরকারী কৃষি প্রণোদনার গম,সরিষা,সূর্যমুখী সূর্যমুখী (হাইব্রিড) , চীনাবাদাম, সয়াবিন, মুগ,মসুর,খেসারী,ফেলন বীজ পাচ্ছেন।

এই বিভাগের আরো খবর