1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চার দফা দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি - আজকের কাগজ
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম:
আমরাই যেচে সর্বনাশ ডেকে এনেছিলাম: টিপাইমুখ বাঁধ নিয়ে সংসদে স্পিকার এবার লোহিত সাগরে সামরিক অবস্থান নেওয়ার হুঁশিয়ারি ইরানের ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে চিঠি পাঠালেন ট্রাম্প হঠাৎ কমলো স্বর্ণের দাম বার কাউন্সিলে নির্বাচন করতে হাইকোর্টে রিট ব্যারিস্টার সুমনের দুই মাসে ‘ট্র্যাপে ফেলে’ মিরপুরে ১৩ ধর্ষণ, অভিযুক্ত রাব্বি গ্রেপ্তার নাগরিকদের ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ কৃত্রিম বুদ্ধিমত্তা এখন প্রযুক্তিগত পরিবর্তনের মূল চালিকাশক্তি: ক্রীড়া প্রতিমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি ‘লো-ফিডে’ চালু, সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়বে না: জ্বালানি মন্ত্রণালয়

চার দফা দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ ৮:১৭ পিএম
শেয়ার করুন

চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় চার দফা দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইন্টার্ন ডক্টরস সোসাইটি-এর নেতারা।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে বিক্ষোভ কর্মসূচি শেষে এই ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসকরা।

ঘটনার পর একটি তদন্ত কমিটি গঠন করা হয়। একইসঙ্গে ইন্টার্ন ডক্টরস সোসাইটির উদ্যোগে ঢামেকের ইন্টার্ন চিকিৎসকরা ৪৮ ঘণ্টার কর্মবিরতি পালন করেন।কর্মবিরতি শেষে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার বিক্ষোভ করেন তারা।

বিক্ষোভ শেষে তদন্ত কমিটি চিকিৎসকদের জানায়, ইন্টার্ন চিকিৎসকদের চার দফা দাবির অধিকাংশই তাদের সুপারিশে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ইন্টার্ন চিকিৎসকরা সরকারের প্রতি আহ্বান জানিয়ে জানান, দ্রুত দোষীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জড়িতদের চিহ্নিত করে নাম পরিচয় প্রকাশ এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি জানান তারা।

ইন্টার্ন চিকিৎসকরা জানান, একই দিনে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও চিকিৎসকের ওপর হামলার ঘটনা ঘটেছে। যা সারাদেশে চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে।তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে দেশব্যাপী সব ইন্টার্ন চিকিৎসকরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।

এর আগে গত বুধবার (৮ এপ্রিল) হাসপাতালের জরুরি বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয়ে আসা কয়েকজন কর্তব্যরত চিকিৎসকদের ওপর হামলা চালায়। এতে জরুরি বিভাগের চিকিৎসা কার্যক্রম কয়েক ঘণ্টার জন্য বন্ধ হয়ে যায়। পরে রাতেই হাসপাতাল কর্তৃপক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থী প্রতিনিধি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। ওই রাতেই বৈঠক শেষে জরুরি বিভাগের চিকিৎসা কার্যক্রম চালু করা হয়।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *