
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারণায় ৩১ জানুয়ারি শনিবার সকাল নয়টায় চৌদ্দগ্রাম পাইলট হাইস্কুল মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিবেন জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমানসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ।
চৌদ্দগ্রাম এইচ জে মডেল সরকারী হাইস্কুল মাঠের জনসভায় লক্ষাধিক লোকের সমাগমের আশা করছে স্থানীয় ১১ দলীয় নেতৃবৃন্দ। আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের আগমন উপলক্ষে স্হানীয় জামায়াত-শিবির নেতাকর্মীরা উজ্জীবিত। সমাবেশের সার্বিক প্রস্তুতি বিষয়ে জানাতে বৃহস্পতিবার(২৯ জানুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলন করেছে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামী। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান। জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইনের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের সভাপতি মাওলানা শাহজালাল, পৌর জামায়াতের আমীর মাওলানা ইব্রাহিম, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন পাটোয়ারী, এনসিপির যুগ্ম সমন্বয়ক মামুন মজুমদার, জামায়াত নেতা ভিপি জাহাঙ্গীর হোসেন, পৌরসভা জামায়াতের সেক্রেটারী মোশাররফ হোসেন ওপেল, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হক, উপজেলা উত্তর শিবির সভাপতি নাসিম মিয়াজী, পৌর সভাপিত হোসাইন আহমেদ প্রমুখ।
উল্লেখ্য, কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান। জনসভায় সভাপতিত্ব করবেন জামায়াতের নায়েবে আমীর ও চৌদ্দগ্রামে জামায়াতের প্রার্থী ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের। বিশেষ অতিথি থাকবেন এনসিপির আহবায়ক মোঃ নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী মাওলানা এটি এম মাছুম, মাওলানা আব্দুল হালিম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারী সিবগাতুল্লাহ সিবগা, ঢাকসু ভিপি সাদিক কাইয়ুম ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মোঃ শাহজাহানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
Leave a Reply