1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চৌদ্দগ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত - আজকের কাগজ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

চৌদ্দগ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

মাহবুবুর রহমান মিয়াজী
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫ ৮:২১ পিএম
শেয়ার করুন

জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা শাখা আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আন্ত ইউনিয়ন অনূর্ধ্ব -২৩ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় চৌদ্দগ্রাম পৌরসভা একাদশ ১ – ০ গোলে বাতিসা একাদশ কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
শুক্রবার ১৪ই নভেম্বর বিকাল সাড়ে তিনটায় চৌদ্দগ্রাম হাই স্কুল মাঠে আয়োজিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা।
পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কাজী রাকিবুল আহসান মহব্বতের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু ,সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ মজুমদার, সহ সভাপতি এনামুল হক চুট্টু,বাতিসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সভাপতি ফখরুল হাসান, বিশেষ বক্তা সাধারণ সম্পাদক আবির আব্দুল্লাহ চৌধুরী, পৌরসভার ছাত্রদলের সভাপতি শাহরিয়ার জাকির বাঁধন, সাধারণ সম্পাদক গাজী আব্দুল্লাহ আল জোবায়ের,
এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সহ সভাপতি সলিমুল্লাহ টিপু, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, নুরুন্নবী পাটোয়ারী নুরু, পৌরসভা বিএনপি’র সহ-সভাপতি শরিফুল ইসলাম দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পাটোয়ারী দুলাল, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম চুট্টু, উপজেলা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন মামুন,যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম শামীম, জাকির হোসেন, পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশিকুর রহমান আশিক ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খোরশেদ আলম, সদস্য সচিব আনোয়ার হোসেন কেবিট, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এছাক বেপারী,পৌরসভা ছাত্রদলর সাবেক সভাপতি ইব্রাহিম খলিল অনিক।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ক্রিয়া অনুরাগী মোশারফ হোসেন ভূঁইয়া, সদস্য নারায়ণ চন্দ্র, মজিবুল হক প্রমুখ।
ফাইনাল খেলায় চৌদ্দগ্রাম পৌরসভা ফুটবল একাদশ বাতিশা ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করেছেন চ্যাম্পিয়ন হয়। উল্লেখ্য একটি পৌরসভা তেরটি ইউনিয়নকে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আন্ত ইউনিয়ন অনুর্ধ – ২৩ ফুটবল টুর্নামেন্ট গত সতেরো অক্টোবর উপজেলা মুন্সিরহাট হাই স্কুল মাঠে উদ্বোধন হয়।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *