1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ছাত্রীর সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে রাবি শিক্ষক হেদায়েত উল্লাহকে স্থায়ী বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম:
ইসরায়েল নির্বাচন: নেতানিয়াহুর জোট ৫৪ আসনে এগিয়ে, সরকার গঠনে অনিশ্চয়তা গঠনের শুনানি ফের পেছাল: হাসিনা-কামালসহ ৮ জনের মুরাদনগরে অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর রামুতে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রীর কার্যালয়ে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপড়ে পড়া গাছ অপসারণ, যান চলাচল স্বাভাবিক বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়াতে জেটরোর প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর আহ্বান বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর বিশেষ আহ্বান গ্রাহকদের: বাজারে আসার পরপরই আইফোন ডুও ফোনের পর্দায় ফাটল

ছাত্রীর সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে রাবি শিক্ষক হেদায়েত উল্লাহকে স্থায়ী বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

মো. বিপ্লব উদ্দীন,রাবি প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫ ১:৪৩ পিএম
শেয়ার করুন
ছাত্রীর সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হেদায়েত উল্লাহকে ডিপার্টমেন্ট থেকে স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৫ মে) বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে ফাইন্যান্স বিভাগের সামনে জড়ো হন শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা ‘হেদায়েত উল্লাহ ধিক্কার, চাইছি তোমার বহিষ্কার, পাপুলের (হেদায়েত উল্লাহ) চামড়া তুলে নিব আমরা, এক দফা এক দাবি পাপুল তুই কবে যাবি’ এসব স্লোগান দিতে থাকে।
বিক্ষোভে শিক্ষার্থীরা জানান, এরকম শিক্ষককে আমরা শিক্ষক হিসেবে পরিচয় দিতে চাই না। উনি আমাদের ডিপার্টমেন্টের মান সম্মান সব নষ্ট করেছে। উনার ক্লাসও আমরা করতে চাই না। উনাকে ডিপার্টমেন্ট থেকে স্থায়ী বহিষ্কারের দাবি জানাচ্ছি। একই সাথে অনৈতিক কাজে জড়িতে সেই ছাত্রীকেও ডিপার্টমেন্ট থেকে বহিষ্কারের দাবি জানান তারা।
এ বিষয়ে ফাইন্যান্স বিভাগের সভাপতি অধ্যাপক শিবলী সাদিক জানান, আমরা এ ব্যাপারে অবগত আছি। আমরা শীঘ্রই এ নিয়ে আলোচনায় বসে সিদ্ধান্ত নিব। আমরা শিক্ষার্থীদের দাবিগুলো নিয়ে পর্যালোচনা করে যৌথভাবে আলোচনা করে সিদ্ধান্ত নিব। আমাদের একটু সময় লাগবে।
উল্লেখ্য, ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হেদায়েত উল্লাহকে বিশ্ববিদ্যালয় বন্ধের দিনে এক ছাত্রীর সঙ্গে ‘আপত্তিকর অবস্থায়’ পাওয়া গেছে বলে অভিযোগ উঠেছে। রবিবার (১১ মে) সন্ধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের ৩০৭ নম্বর কক্ষে ওই ঘটনা ঘটে।
জানা যায় মোহাম্মদ হেদায়েত উল্লাহ বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন ‘মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’র সদস্য। জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে আওয়ামীপন্থী শিক্ষকদের বিভিন্ন কর্মসূচিতে তাকে দেখা গেছে।
এই বিভাগের আরো খবর