1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
জবি দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের অগ্রগতি তদারকি কমিটির সরেজমিন পরিদর্শন - আজকের কাগজ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশের সব প্রতিষ্ঠান ও অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে গেছে : প্রধানমন্ত্রী ডিএনসিসির সাড়ে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসার মেয়াদ সীমিত করছে ট্রাম্প প্রশাসন খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ম্যারাডোনাকে জয় উৎস্বর্গ করে মেসি বললেন ‘ফাইনাল হবে সমানে সমান’ কুড়িগ্রামে নিজ ঘরে আগুন দিয়ে অস্ত্র হাতে যুবকের তাণ্ডব বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত ববি হলে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২০-২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ খেলাপি ঋণ কমাতে বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু

জবি দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের অগ্রগতি তদারকি কমিটির সরেজমিন পরিদর্শন

স্পর্শ বনিক, জবি প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ মে, ২০২৫ ১১:৩১ এএম
শেয়ার করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাস স্থাপন প্রকল্পের কাজের অগ্রগতি ও গুণগত মান নিশ্চিত করতে গঠিত তদারকি কমিটি আজ (২৯ মে ২০২৫, বৃহস্পতিবার) প্রকল্প এলাকা সরেজমিনে পরিদর্শন করেন।

কমিটির সদস্যরা নির্মাণকাজের বর্তমান অবস্থা, গঠনশৈলী, নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয়গুলো খুঁটিয়ে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে আলোচনা করেন।
এই তদারকি কমিটির মূল লক্ষ্য হলো বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণকাজ সঠিক সময়ে ও নির্ধারিত মানদণ্ড অনুযাযী সম্পন্ন করা। কমিটির সদস্যরা প্রকল্পের বিভিন্ন পর্যায়ের অগ্রগতি যাচাই করে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কমিটি প্রাথমিক পর্যবেক্ষণ উপাচার্য মহোদয়-কে অবহিত করেন।
পরিদর্শনকালে জবি শিক্ষক সমিতির সভাপতি ও সংশ্লিষ্ট কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোঃ মোশাররাফ হোসেন এবং সংশ্লিষ্ট কমিটির সদস্যবৃন্দ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম, পিআরআইপি পরিচালক ড. মুহাম্মদ আনওয়ারুস সালাম এবং জবি দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনীর পিওসহ কর্মকর্তাবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর