1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
জাফলং কেয়ারির পাথর দিয়ে চার লেন প্রকল্পের দাবী সিলেট চেম্বারের - আজকের কাগজ
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ এমপিরা ‘ঋণখেলাপি’ নন, ‘ঋণগ্রস্ত’—স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, কড়া জবাব রুমিনের কাভার্ডভ্যান কেটে ৪ কোটি ৮০ লাখ টাকা মুল্যের ইয়াবা সহ ৫ জন আটক দিনাজপুরের ২৯ বিজিবির অভিযান: ভারতীয় ইনজেকশন, ট্যাবলেট ও ইস্কফ সিরাপ জব্দ নওগাঁয় সিন্ডিকেটে জিম্মি আম চাষিরা বায়ান্ন কেজিতে ক্রয় একমন বিক্রয় চল্লিশ কেজিতে কটিয়াদীতে ইয়াবা ট্যাবলেট ও দেশীয় অস্ত্র সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের রীতি বাতিল ঘোষণা ২০ জুলাই এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে: শিক্ষামন্ত্রী পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, পুলিশ কর্মকর্তা সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর নওগাঁয় শিক্ষিকাকে যৌন হেনস্তাকারী অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

জাফলং কেয়ারির পাথর দিয়ে চার লেন প্রকল্পের দাবী সিলেট চেম্বারের

রাজু বিশ্বাস দুর্জয়
  • আপডেট টাইম : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪ ১:২৯ পিএম
শেয়ার করুন

সিলেট চেম্বার নেতৃবৃন্দকে তামাবিল পাথর আমদানী কারক গ্রুপের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করেন আমদানী কারক গ্রুপ।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমেদ সাংবাদিকদের জানান পাথর ব্যবসায়ীরা ষড়যন্ত্রের শিকার হয়েছেন।তাই সরকারের কাছে পাথর কোয়ারী খুলে দেয়ার জোর দাবি জানান তিনি।তিনি আরও বলেন জাফলংয়ের পাথর দিয়ে যেন সিলেট-তামাবিল মহাসড়কের চারলেন প্রকল্পের কাজ করা হয়।

তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে আরও বলেন, ‘বিদেশ থেকে শুধু পণ্য আমদানী করলে হবে না, বাণিজ্য সমতা বজায় রাখতে পর্যাপ্ত পরিমাণ রপ্তানীও করতে হবে। এতে বৈদেশিক মূদ্রা আহরণ বৃদ্ধি পাবে।

তামাবিল পাথর আমদানীকারক গ্রুপের সভাপতি এম লিয়াকত আলীর সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক ওমর ফারুক এর সঞ্চালনায় কোরআন তিলাওয়াতের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন তামাবিল পাথর আমদানীকারক গ্রুপের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গ্রুপের সহ-সভাপতি হাজ্বী মোঃ জালাল উদ্দিন সিআইপি এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন গ্রুপের সাধারণ সম্পাদক ও চেম্বার পরিচালক মোঃ সারোয়ার হোসেন ছেদু। বক্তব্যে তারা পাথর ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যাবলী তুলে ধরেন এবং তা নিরসনে চেম্বার নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ সভাপতি মোঃ এমদাদ হোসেন, এফবিসিসিআই পরিচালক ফালাহ উদ্দিন আলী আহমদ, চেম্বারের প্রাক্তন সহ সভাপতি মোঃ আতিক হোসেন ও পরিচালক মুজিবুর রহমান মিন্টু। চেম্বার নেতৃবৃন্দ তাদের বক্তব্যে সংবর্ধনা অনুষ্ঠানটি আয়োজনের জন্য তামাবিল পাথর আমদানীকারক গ্রুপের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান তারা।

এসময় আরও উপস্থিত ছিলেন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক ওয়াহিদুজ্জামান চৌধুরী (রাজিব), মোঃ মাহবুবুল হাফিজ চৌধুরী মুসফিক, রিমাদ আহমদ রুবেল, তামাবিল পাথর আমদানীকারক গ্রুপের সদস্য ইসমাইল হোসেন,ফরহাদ হোসেন,বিডি জাফলংয়ের পরিচালক রাসেল আহমেদ,গোয়াইনঘাট প্রেসক্লাবের সদস্য সাইদুল ইসলাম ও গ্রুপের ব্যবসায়ী বৃন্দ, সিলেট চেম্বারের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ।

এই বিভাগের আরো খবর