
কুমিল্লা-১১ আসনে বিএনপির সমর্থিত প্রার্থী কামরুল হুদা বলেছেন,জামাত হলো একটি সংখ্যালঘু সংগঠন ওদের দেশ চালানোর কোন অভিজ্ঞতা নেই। ৫ আগস্ট এরা খারাপ লোকদেরকে নিয়ে তৈরি করেছে যুবক বিভাগ যা ওদের সংগঠন নেই। জামায়াত ইসলামি জনগণের দল নয় তার একটা গোষ্ঠীর দল। জামায়াতের সংগঠনে কোন হিন্দু ভাই বোনকে কমিটিতে রাখার নিয়ম নাই, তাহলে তারা কিভাবে জনগণের দল হয়। এদের দেশ পরিচালনার কোন অভিজ্ঞতা নাই। তারা কখনো নারীদের সম্মান দেয়নি, অতীত দেখেন স্বাধীনতা যুদ্ধের সময় তারা পাকিস্তানি বাহিনীর হাতে আমাদের মা বোনদের চুলে ধরে তুলে দিয়েছে। ওরা নারীদের ঘরে বন্দী করে রাখতে চায়। সোমবার (০২ ফেব্রুয়ারি) রাতে চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের চৌমুহনী মুজিবুল হক উচ্চ বিদ্যালয় মাঠে ও জগন্নাথ দিঘি ইউনিয়নের পায়র খোলা স্কুল মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন জামায়াত নির্বাচনে আসছে কিন্তু ওদের কোন পরিকল্পনা নাই, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও বিভিন্ন ভাতা কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে। তরুণের মতামতের গুরুত্ব দিয়ে দেশ পরিচালনা করবে। বিএনপির হাতেই দেশ নিরাপদ। তাই আগামী ১২ ফেব্রুয়ারী ধানের শীষে ভোট দিবেন।
শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ সভাপতি সলিমুল্লাহ টিপু, সাহাব উদ্দিন ফরাজি লাল্টু, শাহ আলম, উপদেষ্টা ফজলুল হক, মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন ও পৌরসভা মহিলা দলের সভানেত্রী মরিয়ম সুলতানা শিখা।
অপরদিকে উপজেলার পায়েরখোলা স্কুর মাঠে অনুষ্ঠিত জনসভায় জগন্নাথ দিঘী ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পাটির সভাপতি সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ চৌধুরী পাশা, চৌদ্দগ্রাম পৌরসভা মহিলা দলের সভানেত্রী মরিয়ম সুলতানা শিখা, উপজেলা বিএনপির সহ-সভাপতি সোলাইমান চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী যুবরাজ, উপজেলা বিএনপির সদস্য মোখলেছুর রহমান রানা, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবির আব্দুল্লাহ চৌধুরী। এ সময়ে উপস্থিতি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ মজুমদার, সহ-সভাপতি সলিমুল্লাহ টিপু, চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম চুট্টু, চিওড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদ হারুন প্রমুখ।
Leave a Reply