1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
জামায়াতের সিংগাইর উপজেলা শাখা আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর বিশেষ আহ্বান গ্রাহকদের: বাজারে আসার পরপরই আইফোন ডুও ফোনের পর্দায় ফাটল পাক-আফগান সীমান্তে নতুন করে উত্তেজনা, গোলাগুলিতে নিহত এক অন্ধ্র উপকূলে আঘাত হানল অতি তীব্র ঘূর্ণিঝড় অর্ণব জাপান ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম বন্ধুসভার প্রীতি ফুটবল ম্যাচে ফাহিম একাদশের জয় অনুমোদনহীন নির্মাণের অভিযোগে কুয়াকাটায় ইস্তানবুল হোটেলের কাজ বন্ধ নেতানিয়াহুর লিকুদ পার্টি কি ক্ষমতা হারাচ্ছে? উত্তেজনায় ইসরায়েলি নির্বাচন ঢাকায় নতুন দুই মেট্রোরেল প্রকল্পে ঠিকাদার নিয়োগে ৪ চুক্তি সই হুথিদের হামলা বন্ধে ১০০ কোটি ডলারের প্রস্তাব দিল সৌদি আরব

জামায়াতের সিংগাইর উপজেলা শাখা আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১ আগস্ট, ২০২৬ ১০:০৪ পিএম
শেয়ার করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী সিংগাইর উপজেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(১ আগস্ট) বিকেল সাড়ে ৩ টার দিকে এ উপলক্ষ্যে সিংগাইর উপজেলা জামায়াত ইসলামী আমীর হাফেজ মুফতি ওয়ালিউল্লাহ বিন সিরাজের নেতৃত্বে জুলাই গণঅভ্যুত্থানে হত্যার দ্রুত বিচার, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সিংগাইর বাসষ্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সিংগাইর পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মানিকগঞ্জ জেলা শাখার নায়বে আমির অ্যাডভোকেট আনোয়ার হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা জামায়াত ইসলামীর সূরা ও কর্ম পরিষদ সদস্য মাওলানা জাকিরুল ইসলাম খানসহ সহযোগী সংগঠনের ৭শ থেকে ৮শ নেতাকর্মী।
সমাবেশে বক্তারা জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের জন্য সরকারের প্রতি দাবি জানায়।

এই বিভাগের আরো খবর