1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
জামায়াত ছেড়ে ধানের শীষে লোকমান আলী, সাপাহারের রাজনীতিতে নতুন সমীকরণ - আজকের কাগজ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
চুক্তি না হলে সামরিক বাহিনী হামলার জন্য ‘পুরোপুরি’ প্রস্তুত : ট্রাম্প দরপত্র জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপির মারামারি কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)’র অভিযানে ৭২ লক্ষ টাকা মুল্যের ভারতীয় শাড়ি আটক মানবিক বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর জামিন এসএসসির প্রথম দিনে বহিষ্কার ৬ শিক্ষার্থী, ১ পরিদর্শক ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে পুলিশ সুপার পদমর্যাদার ৬ কর্মকর্তাকে বদলি ‘বিশ্ব অর্থনীতিতে ফুটবল বিশ্বকাপের প্রভাব ৮০ বিলিয়ন ডলার’ পরীক্ষায় বাড়তি সুবিধা থেকে বঞ্চিত দৃষ্টি প্রতিবন্ধী মিতু জ্বালানি সংকটে অটোরিকশা ভালো সাপোর্ট দিচ্ছে : ডা. জাহেদ উর রহমান

জামায়াত ছেড়ে ধানের শীষে লোকমান আলী, সাপাহারের রাজনীতিতে নতুন সমীকরণ

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:৩৮ পিএম
শেয়ার করুন

নওগাঁর সাপাহার উপজেলায় রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছেন জামায়াতে ইসলামীর দীর্ঘদিনের একনিষ্ঠ কর্মী লোকমান আলী। তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন।
মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) বিকেলে সাপাহারের পাতাড়ি ইউনিয়নে আয়োজিত ধানের শীষ প্রতীকের এক নির্বাচনী পথসভায় নওগাঁ-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান ফুলেল মালা পরিয়ে লোকমান আলীকে দলে বরণ করে নেন।
লোকমান আলী উপজেলার পাতাড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সক্রিয় সদস্য হিসেবে পরিচিত ছিলেন। তিনি পাতাড়ি গ্রামের মৃত আব্দুল আলিমের ছেলে।
যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান বলেন,
“দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকল ভেদাভেদ ভুলে দেশপ্রেমিক শক্তি আজ ঐক্যবদ্ধ হচ্ছে। লোকমান আলীর যোগদান বিএনপিকে আরও শক্তিশালী করবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ইকবাল জামিল চৌধুরী লাকি, সাপাহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুন নুর, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান স্বপন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনসারী ও শফিকুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম আহ্বায়ক মোকলেছুর রহমান মুকুল, পাতাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুবদলের যুগ্ম আহ্বায়ক আকতার হোসেনসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং ধানের শীষের আদর্শে অনুপ্রাণিত হয়ে লোকমান আলী বিএনপিতে যোগদানের সিদ্ধান্ত নেন। তার এই সিদ্ধান্তে সাপাহারের স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *