1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
টঙ্গীতে তুলার গুদামের আগুন নিয়ন্ত্রণে - আজকের কাগজ
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম:
বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত দাপ্তরিক নথিতে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ এসআরবি বিলের ৮ বিষয়ে বিরোধী দলের ভিন্নমত নুসরাত হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ হামলার ঘটনার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’ আওয়ামী সরকারের রেখে যাওয়া ঋণ পরিশোধে বিএনপি সরকারের রেকর্ড স্ত্রীকে কখনো মেয়ে, কখনো ভাতিজি পরিচয়ে বিয়ে দিতেন স্বামী বিআরটিএ-তে ছদ্মবেশে দুদক, ঘুস নিতে গিয়ে ধরা আনসার সদস্য কুবিতে শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়তে ‘ক্যারিয়ার মাস্টারক্লাস’

টঙ্গীতে তুলার গুদামের আগুন নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫ ৫:৫৯ পিএম
শেয়ার করুন

গাজীপুর মহানগরের টঙ্গীর মিলগেট এলাকায় তুলার গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, টঙ্গীর মিলগেট এলাকায় প্রথমে একটি টিনশেডের তৈরি তুলার গুদামে আগুন লাগে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে টঙ্গীসহ আশপাশের ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। তাৎক্ষণিক আগুনে সূত্রপাত জানা যায়নি।

টঙ্গী জোনের ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল মান্নান জানান, ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে সাতটি তুলার গুদাম পুড়ে গেছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এই বিভাগের আরো খবর