1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
টঙ্গীতে বিক্ষোভের কারণে কারখানা ছুটি ঘোষণা - আজকের কাগজ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম:
স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার ভোটের সময়ের ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর ভারতে ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো নওগাঁয় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত দীর্ঘ এক যুগ পর রুয়েটের নতুন প্রো-ভিসি হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. আখতার হোসেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নতুন উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ হাতিয়ায় প্রথমবার অ্যান্টি স্নেক ভেনম প্রয়োগে বাঁচল শিশুর প্রাণ সন্তান হত্যার বিচার চেয়ে মায়ের সংবাদ সম্মেলন

টঙ্গীতে বিক্ষোভের কারণে কারখানা ছুটি ঘোষণা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪ ১:৩২ পিএম
শেয়ার করুন

গাজীপুরের টঙ্গীতে একই গ্রুপের গার্মেন্টস এক্সপোর্ট ভিলেইজ লিমিটেড ও ব্রাভো অ্যাপারেলস ম্যানুফ্যাকচারার লিমিটেড নামক দু’টি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে। শ্রমিক বিক্ষোভের কারণে কারাখানা দুটিতে ছুটি ঘোষণা করা হয়েছে।

আজ বুধবার সকালে পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামোতে পাওনা পরিশোধের দাবিতে স্থানীয় ন্যাশনাল টিউব রোডে কারখানা দুইটিতে এ ঘটনা ঘটে। ঘটনার পর দুপুর ১২টার দিকে শ্রমিক আন্দোলন এড়াতে কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

স্থানীয়রা জানায়, গত বছরের ৯ এপ্রিল গঠিত নূন্যতম মজুরি বোর্ডের নির্দেশনা অনুযায়ী গত ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর এবং জানুয়ারিতে নতুন কাঠামোতে পোশাক শ্রমিকরা বেতন পাওয়ার কথা। কিন্তু সে অনুয়ায়ী চলতি বছরের জানুয়ারি মাসে কারখানা দুটির মালিক সরকারি নির্দেশনা অনুযায়ী শ্রমিকদের বেতন পরিশোধ করেনি। এতে শ্রমিক অসন্তোষ দেখা দেয়। পরে দুপুরে ওই দুইটি কারখানার কর্তৃপক্ষ শ্রমিক বিক্ষোভ এড়াতে একদিনের ছুটি ঘোষণা করেন।

শ্রমিকরা জানায়, কারখানা দুইটির কয়েক হাজার শ্রমিককে মঙ্গলবার বেতনের পে-স্লিপ দেয়। এতে নতুন বেতন কাঠামোতে পে-স্লিপ প্রদান না করার অভিযোগে বুধবার সকালে কারখানায় এসে জানুয়ারি মাসের বেতন নতুন মজুরি কাঠামোতে পরিশোধ করার দাবি জানান শ্রমিকরা। কারখানা কর্তৃপক্ষ এতে অসম্মতি জানান বলে অভিযোগ করেন শ্রমিকরা। এতে করে কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করে শ্রমিকরা বিভিন্ন স্লোগান দিতে থাকে।

এসময় নতুন মজুরি কাঠামোতে বেতন পরিশোধ না করা হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন বিক্ষোব্ধ শ্রমিকরা।

গার্মেন্টস এক্সপোর্ট ভিলেইজ লিমিটেডের এজিএম সুজন আহম্মেদ বলেন, ‘আমরা সরকারি নির্দেশনা অনুযায়ী নতুন মজুরি কাঠামো অনুসরণ করেই বেতন পরিশোধ করেছি। তারপরও দায়িত্বরত সিনিয়র কর্মচারীদের দাবি তাদের বেতন সঠিক নিয়মে বাড়ানো হয়নি।’

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান আহম্মেদ বলেন, ‘ওই কারখানার শ্রমিকরা নতুন মজুরি কাঠামোতে বেতন পরিশোধের দাবিতে কাজে যোগ না দিয়ে বসে থাকার খবর পেয়েছি। যত দ্রুত সম্ভব নতুন মজুরি কাঠামোর বিষয়টি ক্লিয়ার হওয়া প্রয়োজন।অন্যথায় শ্রমিক অসন্তোষ বৃদ্ধি পেতে পারে।’

এই বিভাগের আরো খবর