1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
টেকনাফে একদিনে ভেসে এলো তিন মরদেহ - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম:
দেশ এখন মাফিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে: নাহিদ ইসলাম জাতিসংঘে যুক্তরাষ্ট্র-কিউবার উত্তপ্ত বিতর্ক, সামলালেন খলিলুর রহমান শক্তিশালী গল্প থাকলে শাকিব ছাড়াই সিনেমা সম্ভব: হিমেল আশরাফ ইসরায়েল নির্বাচন: নেতানিয়াহুর জোট ৫৪ আসনে এগিয়ে, সরকার গঠনে অনিশ্চয়তা গঠনের শুনানি ফের পেছাল: হাসিনা-কামালসহ ৮ জনের মুরাদনগরে অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর রামুতে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রীর কার্যালয়ে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপড়ে পড়া গাছ অপসারণ, যান চলাচল স্বাভাবিক

টেকনাফে একদিনে ভেসে এলো তিন মরদেহ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ ৮:০৩ পিএম
শেয়ার করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ, সেন্ট মার্টিন ও রাজারছড়া সৈকত থেকে বুধবার জোয়ারের পানিতে ভেসে আসা অজ্ঞাতপরিচয় তিন নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহগুলো পচাগলা ও বিকৃত অবস্থায় থাকায় তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।

পুলিশ জানায়, বুধবার সকাল ১১টার দিকে শাহপরীর দ্বীপের ঘোলাপাড়া সৈকত থেকে প্রথম মরদেহটি উদ্ধার করা হয়। পরে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরনের পোশাকের ভিত্তিতে প্রাথমিকভাবে মরদেহটি কোনো রোহিঙ্গা নারীর হতে পারে বলে ধারণা করা হলেও বিষয়টি নিশ্চিত নয়।

একই দিন দুপুরে সেন্ট মার্টিনের পশ্চিম সৈকত থেকে জোয়ারের পানিতে ভেসে আসা আরেকটি অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। দীর্ঘ সময় সাগরের পানিতে থাকায় মরদেহটির মাথা বিচ্ছিন্ন এবং শরীর পচে যাওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বৈরী আবহাওয়ার কারণে মরদেহটি মূল ভূখণ্ডে নেওয়া সম্ভব না হওয়ায় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে স্থানীয়ভাবে ধর্মীয় রীতি অনুযায়ী দাফন করা হয়।

বুধবার বিকেলে টেকনাফ সদরের রাজারছড়া সৈকত থেকে আরও একটি কঙ্কালসার নারীর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটির অবস্থা অত্যন্ত নাজুক হওয়ায় ময়নাতদন্ত সম্ভব হয়নি। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে টেকনাফ পৌরসভার উদ্যোগে ধর্মীয় রীতি অনুযায়ী মরদেহটি দাফন করা হয়।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, সমুদ্রপথে মালয়েশিয়াগামী কোনো ট্রলারডুবি অথবা মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে নাফ নদী পাড়ি দেওয়ার সময় নৌকাডুবির ঘটনায় মরদেহগুলো সাগরে ভেসে আসতে পারে। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে কয়েক দিন ধরে বৈরী আবহাওয়ায় বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। এ কারণে টানা আট দিন ধরে টেকনাফ–সেন্ট মার্টিন নৌপথে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ রয়েছে। উদ্ধার হওয়া মরদেহগুলোর পরিচয় ও মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

এই বিভাগের আরো খবর