1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
টেকনাফে নৌবাহিনীর অভিযানে ৭২ হাজার ইয়াবা জব্দ, আটক ২ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম:
গণভোটের রায় বাস্তবায়নে জামায়াতসহ ১১ দলের ১৫ দিনের কর্মসূচি জাতীয় ঐক্যই সমৃদ্ধ বাংলাদেশের চাবিকাঠি: প্রধানমন্ত্রী মার্কিন অবরোধে হরমুজ থেকে ফিরে গেল ১০ জাহাজ খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু টেকনাফে নৌবাহিনীর অভিযানে ৭২ হাজার ইয়াবা জব্দ, আটক ২ ৩ লক্ষ শিশুকে হাম-রুবেলার টিকা দিবে চসিক: মেয়র ডা. শাহাদাত নারী উদ্যোক্তা প্রমির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন সাপাহারে সরকারি রাস্তা দখল করে আড়ৎ নির্মাণ, গ্রামবাসীর লিখিত অভিযোগ আমরাই যেচে সর্বনাশ ডেকে এনেছিলাম: টিপাইমুখ বাঁধ নিয়ে সংসদে স্পিকার

টেকনাফে নৌবাহিনীর অভিযানে ৭২ হাজার ইয়াবা জব্দ, আটক ২

টেকনাফ প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ ৭:৩৫ পিএম
শেয়ার করুন

কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ নৌবাহিনীর পৃথক দুইটি অভিযানে ৭২ হাজার ইয়াবা উদ্ধার এবং দুই মাদককারবারিকে আটক করা হয়েছে।
নৌবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে টেকনাফের সাবরাং ইউনিয়নের নয়াপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত নূর মোহাম্মদ ও হামিদ হোসেনকে ধাওয়া করে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বাড়িতে তল্লাশি চালিয়ে মাটির নিচে পুঁতে রাখা বক্স থেকে ৪২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
একই দিনে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে নৌবাহিনী। সেখানে নোঙর করা একটি ইঞ্জিনচালিত কাঠের বোটে তল্লাশি চালিয়ে গোপন কক্ষ থেকে ৩০ হাজার পিস ইয়াবা, একটি মোবাইল ফোন এবং ১১ হাজার মিয়ানমারের কিয়াত উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
নৌবাহিনী জানিয়েছে, দেশের উপকূলীয় ও সমুদ্র এলাকা মাদকমুক্ত রাখতে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *