1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজে শিক্ষার্থীদের জন্য হেল্প ডেস্ক চালু - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
রামুতে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রীর কার্যালয়ে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপড়ে পড়া গাছ অপসারণ, যান চলাচল স্বাভাবিক বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়াতে জেটরোর প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর আহ্বান বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর বিশেষ আহ্বান গ্রাহকদের: বাজারে আসার পরপরই আইফোন ডুও ফোনের পর্দায় ফাটল পাক-আফগান সীমান্তে নতুন করে উত্তেজনা, গোলাগুলিতে নিহত এক অন্ধ্র উপকূলে আঘাত হানল অতি তীব্র ঘূর্ণিঝড় অর্ণব জাপান ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজে শিক্ষার্থীদের জন্য হেল্প ডেস্ক চালু

জিসান আহমেদ কাব্য
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫ ৩:০৮ পিএম
শেয়ার করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাতটি সরকারি কলেজে শিক্ষার্থীদের একাডেমিক ও প্রশাসনিক সেবা সহজলভ্য করতে প্রতিটি কলেজে পৃথক হেল্প ডেস্ক চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরাসরি যাওয়া-আসার প্রয়োজনীয়তা কমে আসবে, ফলে সাশ্রয় হবে সময় ও এড়ানো যাবে ভোগান্তি।
সাত কলেজের অন্তর্বর্তীকালীন প্রশাসনের প্রধান এবং ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম ইলিয়াস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে মঙ্গলবার (৩ জুন) এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন ধরে অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে বিভিন্ন প্রয়োজনীয় সেবা নিতে গিয়ে নানা প্রতিবন্ধকতায় পড়েন। অনেক সময় কাগজপত্রে ত্রুটি, ভুল বোঝাবুঝি কিংবা সঠিক দিকনির্দেশনার অভাবে কাঙ্ক্ষিত সেবা পেতে দেরি হয়। এসব বিষয় বিবেচনায় নিয়ে প্রতিটি কলেজে একটি করে হেল্প ডেস্ক চালুর নির্দেশনা দেওয়া হয়েছে।
উক্ত হেল্প ডেস্কসমূহ সংশ্লিষ্ট কলেজের উপাধ্যক্ষ বা জ্যেষ্ঠ কোনো শিক্ষকের তত্ত্বাবধানে পরিচালিত হবে। এর মাধ্যমে ভর্তি, রেজিস্ট্রেশন, প্রবেশপত্র, সনদপত্রসহ একাডেমিক কার্যক্রমে শিক্ষার্থীরা নিজ কলেজ থেকেই সেবা গ্রহণ করতে পারবেন।
উল্লেখ্য, সাত কলেজের দেড় লক্ষাধিক শিক্ষার্থীর প্রশাসনিক কাজের চাপ সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসে গিয়ে পড়ায় এতদিন বিশ্ববিদ্যালয় প্রশাসনও দুর্ভোগে ছিল। নতুন এই উদ্যোগের ফলে উভয় পক্ষের জন্যই কার্যক্রম অনেক সহজ ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাতটি সরকারি কলেজ হলো:
১. ঢাকা কলেজ
২. ইডেন মহিলা কলেজ
৩. সরকারি তিতুমীর কলেজ
৪. সরকারি বাঙলা কলেজ
৫. বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ
৬. সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ
৭. কবি নজরুল সরকারি কলেজ
এই বিভাগের আরো খবর