1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
দুবাই এখন কার্যত ভূতুড়ে শহর, ইরানি হামলায় আতঙ্ক - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

দুবাই এখন কার্যত ভূতুড়ে শহর, ইরানি হামলায় আতঙ্ক

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১ মার্চ, ২০২৬ ১০:১২ পিএম
শেয়ার করুন

ইরানের সাম্প্রতিক হামলার পর দুবাই যেন এক ভিন্ন শহরে পরিণত হয়েছে। পর্যটনের ভরা মৌসুমের সময়েও শহরের সমুদ্রসৈকত, শপিংমল ও হোটেল ব্রাঞ্চ প্রায় ফাঁকা। ব্যস্ত মহাসড়কগুলোতে গাড়ি কম, আর আকাশেও ছিল না নিয়মিত ওঠানামা করা বিমানের সারি।

দুবাই ম্যারিনায় সাধারণত ইয়ট ও নৌকা পার্টির ভিড় থাকে, সেটিও ছিল অস্বাভাবিকভাবে শান্ত।

অনেক বাসিন্দার কাছে পরিস্থিতি ছয় বছর আগের কোভিড-১৯ লকডাউনের সময়ের কথা মনে করিয়ে দিয়েছে, যখন বিশ্বের অন্যতম ব্যস্ত ট্রানজিট হাব হঠাৎ স্তব্ধ হয়ে পড়েছিল তখন। স্কুলগুলো আবারও অনলাইনে ক্লাস শুরু করেছে, পরিবারগুলো ঘরের ভেতরেই অবস্থান করছে।

সিএনএনের প্রতিবেদক জানান, মনে হচ্ছে কোভিডের দিনগুলো ফিরে এসেছে—নীরবতা, রোদেলা আকাশ, পাখির ডাক, কিন্তু নেই যানবাহন বা বিমানের শব্দ।

কিছু বাসিন্দা দ্রুত সুপার মার্কেটে গিয়ে প্রয়োজনীয় পণ্য মজুত করেছেন। মুদি পণ্যের ডেলিভারি অ্যাপগুলো চাহিদা বেড়ে যাওয়ায় দেরির কথা জানিয়েছে। সাধারণত রাত পর্যন্ত জমজমাট থাকা এলাকাগুলোতেও ছিল জনশূন্যতা।

আকাশসীমা বন্ধ থাকায় অনেকে গাড়িতে করে দেশের অপেক্ষাকৃত শান্ত এলাকায় চলে গেছেন। ওমান সীমান্তের কাছে একটি হোটেল বাড়ি ফিরতে না পারা পর্যটকদের জন্য কনফারেন্স কক্ষকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রূপান্তর করেছে।

কেউ কেউ সড়কপথে ওমানেও পাড়ি জমান—প্রাথমিকভাবে অঞ্চলটির একমাত্র দেশ, যা শনিবারের ইরানি হামলা থেকে অক্ষত ছিল। তবে রোববার ওমানি কর্তৃপক্ষ জানায়, সেখানেও দুটি ড্রোন একটি বন্দরে আঘাত হেনেছে।

নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য পরিচিত দুবাইয়ে কোনো সরকারি বোমা আশ্রয়কেন্দ্র নেই। অনেক বাসিন্দা শনিবার রাত কাটিয়েছেন ভূগর্ভস্থ পার্কিং গ্যারেজে। অভিভাবকরা আতঙ্কিত শিশুদের বিস্ফোরণের বাস্তবতা থেকে দূরে রাখতে চেষ্টা করছেন।

কেউ কেউ তাদের সন্তানদের বলছেন, এগুলো রমজানের আতশবাজি বা ইফতারের সময় ছোড়া ঐতিহ্যবাহী কামানের শব্দ, যা অনেক মুসলিম দেশে প্রচলিত।

সূত্র: সিএনএন

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *