1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের ২ সহযোগী গ্রেপ্তার, বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার - আজকের কাগজ
রবিবার, ২৪ মে ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ইসরাইলি হামলায় ধূলিসাৎ দক্ষিণ লেবাননের পুরো জনপদ ভোলার সাবেক এমপি ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন জাল সনদ: ৪৭১ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা, প্রথম ধাপে ৬৩ জনকে নোটিশ প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চাঁদপুরে স্কুল মাঠে কুরবানির পশুর হাট ফাইলে অনিয়ম: প্রতিমন্ত্রী শাহে আলমকে আসিফ মাহমুদের চ্যালেঞ্জ রামিসা হত্যার ফরেনসিক রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর আবাসিক প্রতিষ্ঠানগুলোয় যৌন নিপীড়ন বন্ধে শায়খ আহমাদুল্লাহর প্রস্তাবনা কুবি শিক্ষক অপহরণ মামলায় গ্রেফতার এক, গাড়ি জব্দ পাউবোর বাঁধ দখল করে ঘর নির্মাণের অভিযোগ ঘোড়াঘাটে পুকুরে বেলুন তুলতে গিয়ে প্রাণ হারায় শিশু নিরব চন্দ্র

শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের ২ সহযোগী গ্রেপ্তার, বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট টাইম : শনিবার, ২৩ মে, ২০২৬ ৮:১৮ পিএম
শেয়ার করুন

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ ও রায়হানের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর)। এসময় তাদের কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল ও ৩০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

শুক্রবার (২২ মে) রাত সাড়ে ১১টায় পুরাতন চান্দগাঁও পাঠানিয়া গোদা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. শুভ (২২) রাউজান উপজেলার আধার মানিক এলাকার মোজাম্মেল হকের ছেলে ও একই উপজেলার কদলপুর এলাকার মৃত বাচা মিয়ার ছেলে মো. সুমন (৩০)।

শনিবার (২৩ মে) সিএমপি কমিশনারের কার্যালয়ের আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মো. হাবিবুর রহমান।

তিনি জানান, গতকাল রাতে পুরাতন চান্দগাঁও পাঠানিয়া গোদা এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ ও রায়হানের দুই সহযোগী শুভ ও সুমনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল ও ৩০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা জানায়, উদ্ধার অস্ত্র ও গুলি শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ ও রায়হানের নির্দেশে নগরীর বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল।

তিনি আরও জানান, সম্প্রতি চাঁদার দাবিতে নগরীর চন্দনপুরা এলাকায় স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান ও চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের বাড়িতে একাধিকবার গুলি বর্ষণের ঘটনায় এবং বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ এলাকায় বোনের বাসায় বেড়াতে আসা যুবক রাজুকে গুলি করে হত্যার ঘটনায় তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তাদের বিরুদ্ধে রাউজান থানার পৃথক দুটি হত্যা মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

এই বিভাগের আরো খবর