1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নওগাঁয় গ্রামীণ ব্যাংকের সামনে আগুন - আজকের কাগজ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
সরকার সতর্কতার সঙ্গে ডিজেলের দাম সমন্বয় করেছে: বাণিজ্যমন্ত্রী বিরোধীরা অরাজকতা করলে রাজপথে মোকাবিলার হুঁশিয়ারি বিএনপির ১৩ বছরেও শেষ হয়নি রানা প্লাজা হত্যা মামলা, দ্রুত নিষ্পত্তির আশ্বাস রাষ্ট্রপক্ষের ‘কুমিল্লা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৩২ সাপ্তাহিক ছুটির দাবিতে হিলিতে শ্রমিকদের রাজপথে বিক্ষোভ মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি সফিকুল, সম্পাদক সুমন, সাংগঠনিক সাগর নির্বাচিত বারবার স্থগিত বোর্ড, পদোন্নতি নিয়ে অনিশ্চয়তায় বেরোবি কর্মকর্তারা মৃত্যুর আগে বিচার দেখে যেতে চায় মা-বাবা ‘তনু হত্যা মামলা’ ‘অন্ধকার থেকে আলোয় এসেছে’ দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প

নওগাঁয় গ্রামীণ ব্যাংকের সামনে আগুন

নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫ ৭:০০ পিএম
শেয়ার করুন

নওগাঁর রাণীনগরে গ্রামীণ ব্যাংকের সামনে অগুন দিয়েছে দুর্বৃত্তরা।১৮ নভেম্বর মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার কচুয়া বাজার গহেলাপুর এলাকার গ্রামীণ ব্যাংক শাখার গেটের সামনে আগুন দেয়ার এ ঘটনাটি ঘটেছে।

এবিষয়ে জানতে চাইলে,গ্রামীণ ব্যাংক কচুয়া বাজার শাখার সিনিয়র অফিসার লোটাস হোসেন মুঠোফোনে ব্যাংকের নাইটগার্ড মজিবর রহমানের দেয়া তথ্যের বর্ণনা দিয়ে বলেন,এ শাখা অফিসের সামনে ৪-৫ টি বস্তায় কে-বা কাহারা আগুন দিয়েছিল,সেই আগুন নিভিয়ে সে ভোরে ফজরের নামাজ পড়তে যায়।ওই আগুনের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় অফিস এলাকা।ব্যাংকের এ সিনিয়র অফিসার বলেন, পরিস্থিতি এখন ভালো নয়,একারনে তিনি নাইটগার্ড মজিবর রহমানকে অফিসের চারিদিক ভালো করে নজর রাখাসহ সর্তক থাকার নির্দেশ দেন।তবে অফিসের কোন কিছুর ক্ষতি হয়নি বলে ওই ব্যাংক অফিসার নিশ্চিত করেছেন।এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংকের উর্দ্ধতন কর্মকর্তার পরামর্শে থানায় অভিযোগ দেয়া হবে বলে ওই অফিসার জানান।রাণীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মোঃ রায়হান মুঠোফোনে বলেন, গ্রামীণ ব্যাংকে আগুনের কোন ঘটনা ঘটেনি,তিনি সরেজমিনে এলাকায় গিয়ে দেখেছেন,সেখানে রাস্তায় ধোঁয়া উড়ছিল।গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে কোন অভিযোগ দিয়েছে-কিনা এমন প্রশ্নে তিনি বলেন,ঘটনায়তো ঘটেনি,অভিযোগ কিসের।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *