1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নওগাঁয় দুই'শ পিস ট্যাপেন্ডাল উদ্ধার,শ্বশুর-জামাই গ্রেফতার - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম:
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে প্রাইভেট কারে নেওয়া হচ্ছিল ইয়াবা, আটক ৩ শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে : স্বাস্থ্যমন্ত্রী পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাইকোর্টে খালাস পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি স্থানীয় নির্বাচন : ২৭ আগস্ট ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ পৈতৃক ভিটায় মসজিদ নির্মাণ করছেন নায়িকা ববিতা বাংলাদেশে বিয়ে করা নিয়ে নাগরিকদের কঠোর বার্তা চীনের আ.লীগের রাজনীতি নিষিদ্ধ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

নওগাঁয় দুই’শ পিস ট্যাপেন্ডাল উদ্ধার,শ্বশুর-জামাই গ্রেফতার

নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫ ৩:০৮ পিএম
শেয়ার করুন

নওগাঁর মান্দায় দুই’শ পিস ট্যাপেন্ডলসহ জামাই-শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ।

৮ জুলাই মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলার মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন গণেশপুর ইউনিয়নের মিরপুর এলাকার মৃত আব্দুল কাদের খানের পুত্র মাদক ব্যবসায়ি আল মামুন বাবু (৪৬) ও তার জামাই গণেশপুর গ্রামের আবুল কালাম আজাদের পুত্র মুক্তার হোসেন (৩০)।মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যাবসায়ী বাবুর কাছ থেকে ৬০ পিস ও তার জামাই মুক্তার হোসেনের কাছ থেকে ১৪০পিস ট্যাপেন্ডল ট্যাবলেট উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত শ্বশুর ও জামাইয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করাসহ তাদেরকে আদালতের মাধ্যমে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে বলে ওই পুলিশ অফিসার জানান।মাদক ব্যবসায়ী শ্বশুর-জামাইকে গ্রেফতারের পর স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে তারা এলাকায় মাদক ব্যবসার স্বর্গরাজ্যে পরিনত করেছিল।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হিরোইন ও ইয়াবাসহ বিভিন্ন মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ করেছেন এলাকাবাসী।

এই বিভাগের আরো খবর